India tanker Iran

‘অনুমতি তো দিয়েছেন’, হরমুজে আক্রান্ত হয়ে ইরানের কাছে আর্তি ভারতীয় নাবিকের, প্রকাশ্যে অডিও

শনিবার হরমুজ প্রণালী পার হওয়ার সময়ে আচমকাই ভারতীয় জাহাজ লক্ষ্য করে হামলা শুরু হয়। জাহাজের কর্মীরা আপাতত সুরক্ষিত রয়েছেন বলে খবর। তবে এবার প্রকাশ্যে এসেছে ভারতীয় জাহাজের একটি অডিও ক্লিপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১১:৩০

options
link
‘অনুমতি তো দিয়েছেন’, হরমুজে আক্রান্ত হয়ে ইরানের কাছে আর্তি ভারতীয় নাবিকের, প্রকাশ্যে অডিও
শনিবার হরমুজ প্রণালী পার হওয়ার সময়ে আচমকাই ভারতীয় জাহাজ লক্ষ্য করে হামলা শুরু হয়। প্রতীকী ছবি।

‘বন্ধু’ ভারতের জাহাজেও হামলা চালিয়েছে ইরান! শনিবার হরমুজ প্রণালী পার হওয়ার সময়ে আচমকাই ভারতীয় জাহাজ লক্ষ্য করে হামলা শুরু হয়। জাহাজের কর্মীরা আপাতত সুরক্ষিত রয়েছেন বলে খবর। তবে এবার প্রকাশ্যে এসেছে ভারতীয় জাহাজের একটি অডিও ক্লিপ। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, ভারতীয় জাহাজটিকে হরমুজ পেরনোর অনুমতি দেওয়া হয়েছিল। তারপরেও হামলা হয়েছে।

Advertisement

শনিবার হরমুজ পেরনোর সময়ে আচমকাই ভারতীয় জাহাজ লক্ষ্য করে আক্রমণ শানায় ইরান সেনা। হতভম্ব হয়ে পড়েন জাহাজের নাবিক এবং অন্যান্য কর্মীরা। সেসময়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ভারতীয় জাহাজ সানমার হেরাল্ডের এক কর্মী । প্রকাশ্যে আসা অডিও ক্লিপে তাঁকে বলতে শোনা যায়, ‘সেপাহ নেভি। সেপাহ নেভি। মোটর ট্যাঙ্কার সানমার হেরাল্ড কথা বলছি। আপনারা তো আমার জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে আমাদের নাম রয়েছে। কিন্তু আপনারা এখন হামলা করছেন।”

Advertisement

৩০ সেকেন্ডের ওই অডিও ক্লিপে ইরানি নৌসেনার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে এটুকু স্পষ্ট হয়ে গিয়েছে যে ভারতীয় জাহাজটিকে ওই সময়ে হরমুজ পেরিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল ইরান। তারপরেও কেন হামলা? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। উল্লেখ্য, ইরাক থেকে জ্বালানি তেল ভরে ফিরছিল জাগ অর্ণব ও সামনার হেরাল্ড। জাহাজগুলির পেটে ছিল ২০ লক্ষ ব্যারেল তেল। উত্তর ওমান উপকূলে অতর্কিতে ওই দুই জাহাজের উপর হামলা চালায় ইরানের নৌসেনা। সূত্রের খবর, হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জাগ অর্ণব নামের জাহাজটি। তবে সামনার হেরাল্ডের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

প্রসঙ্গত, যুদ্ধের আবহে হরমুজ বন্ধ করে রাখলেও একাধিক ভারতীয় জাহাজকে ওই প্রণালী পেরনোর অনুমতি দিয়েছে ইরান। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতেই এই বিশেষ অনুমতি মিলেছে বলে জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু শনিবার হামলার পরেই গোটা ঘটনার ব্যাখ্যা চেয়ে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে বিদেশমন্ত্রক। এই ঘটনার নিন্দা করার পাশাপাশি ঠিক কী কারণে হামলা হল তা জানার চেষ্টা চলছে। তার মধ্যেই প্রকাশ্যে এল নতুন অডিও ক্লিপ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.