পুজোর সময় যারা আমিষ খায় তাঁরা ‘পাখণ্ডী’ অর্থাৎ ভেকধারী। দিন কয়েক আগে এমন মন্তব্য করেই প্রবল বিতর্কের মুখে মধ্যপ্রদেশের বাগেশ্বর বাবা অর্থাৎ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। খোদ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এই মন্তব্যের বিরোধিতা করেছেন। এ নিয়ে তুমুল চর্চার মাঝে স্কটল্যান্ডের গ্লাসগো থেকে বাগেশ্বর বাবার (Bageshwar Baba) দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তাঁর কথায়, “পুজোয় আমিষ খেতে বারণ করার আমি কে? আমার বলিপ্রথা ভালো লাগে না। আর ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি।”
আরও পড়ুন:
বাগেশ্বর বাবা বলেন, “সব জীবের বাঁচার অধিকার আছে। আমার বলিপ্রথা ভালো লাগে না। কিন্তু কারও খাদ্যাভাস বদলানোর আমি কে? আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কেউ তার বাড়িতে মাছ-মাংস খেতেই পারে, সেটা তার সিদ্ধান্ত। আমি প্যান্ডেলে মাছ-মাংস খেতে বা নিতে বারণ করেছি।”
দুর্গাপুজোয় বিশ্ব হিন্দু পরিষদের আমিষ ‘ফতোয়া’ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। তারই মাঝে দিন কয়েক আগে পুজোয় আমিষ খাওয়া নিয়ে মন্তব্য করে কার্যত আগুনে গি ঢেলেছেন মধ্যপ্রদেশের বাগেশ্বর বাবা অর্থাৎ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। তিনি বলেছিলেন, “পশ্চিমবঙ্গে একটা জিনিসই খুব খারাপ লাগে, দুঃখ হয়, নবরাত্রির সময় মণ্ডপের আশেপাশে আমিষ খাওয়া হয়। যত সব খারাপ খাবার তৈরি হয়। যা আমার একেবারেই পছন্দ নয়।” বঙ্গবাসীর কাছে তাঁর আর্জি, “আমি বলব এবার পুজোয় সব হিন্দুরা জেগে উঠুন। যারা আমিষ খায় তাদের বহিষ্কার করা হোক। ওরা মোটেও ধার্মিক নয়। পাখণ্ডী (ভেকধারী)।”
‘পাখণ্ডী’ মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় বাংলা। এই আবহে স্কটল্যান্ডের গ্লাসগো থেকে বাগেশ্বর বাবা দাবি করলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। নিজেকে বাঙালি বলে দাবি করে বাগেশ্বর বাবা বলেন, “সব জীবের বাঁচার অধিকার আছে। আমার বলিপ্রথা ভালো লাগে না। কিন্তু কারও খাদ্যাভাস বদলানোর আমি কে? আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কেউ তার বাড়িতে মাছ-মাংস খেতেই পারে, সেটা তার সিদ্ধান্ত। আমি
প্যান্ডেলে মাছ-মাংস খেতে বারণ করেছি।” এখানেই থামেননি তিনি। তুলে এনেছেন বিবেকানন্দ, রামকৃষ্ণদেব প্রসঙ্গও। তাঁর কথায়, “ভুল বুঝবেন না। আমিও বাঙালি, বিবেকানন্দ-রামকৃষ্ণের শিষ্য। আমি শুধু ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস নিতে বারণ করেছি।”
সর্বশেষ খবর
-
‘অস্কার ব্রুজো জিন্দাবাদ’, ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের ‘মাস্টার’ মন্তব্যে পালটা শীর্ষকর্তা দেবব্রতের
-
ফোনের কভারে তেজপাতা, কোন বিশ্বাসে ভাইরাল ট্রেন্ডে গা ভাসাচ্ছেন নেটিজেনরা?
-
প্রতিরক্ষা গবেষণায় এবার লগ্নি বাংলায়! কোথায় হবে ডিআরডিও প্রকল্প? বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘ওরা কে?’ জি৭ শুনেই ‘নাক সিঁটকালেন’ পুতিন! দিল্লি থেকে পশ্চিমি দুনিয়াকে বেনজির আক্রমণ
-
১৮ মাসের আগেই মৌনব্রত ভেঙে ‘প্রলয়’ রণবীর সিংয়ের, বড় খবর দিলেন ‘ধুরন্ধর’