Baloch Liberation Army

বালোচদের হাতে বন্দি ১৭ পাক সেনা! মুক্তির শর্ত দিয়ে সাত দিনের চরমসীমা বিদ্রোহীদের

স্বাধীনতার দাবিতে রক্তক্ষয়ী আন্দোলনের ঝাঁজ আরও বাড়ল বালোচিস্তানে। নিজেদের মাটি থেকে পাক সেনাকে উপড়ে ফেলতে ‘অপারেশন হেরফ’ শুরু করল বালোচ লিবারেশন আর্মি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ২১:০৫

options
link
বালোচদের হাতে বন্দি ১৭ পাক সেনা! মুক্তির শর্ত দিয়ে সাত দিনের চরমসীমা বিদ্রোহীদের
বিএলএ-র মিডিয়া শাখা হাক্কালের তরফে প্রকাশিত বন্দিদের ছবি।

স্বাধীনতার দাবিতে রক্তক্ষয়ী আন্দোলনের ঝাঁজ আরও বাড়ল বালোচিস্তানে। নিজেদের মাটি থেকে পাক সেনাকে উপড়ে ফেলতে ‘অপারেশন হেরফ’ শুরু করল বালোচ লিবারেশন আর্মি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী। সেই অভিযানেই এবার পাক সেনার ১৭ জওয়ানকে বন্দি করল বালোচ বিদ্রোহীরা। বন্দি জওয়ানদের উদ্ধারের জন্য ৭ দিনের চরম সীমা দেওয়া হয়েছে বালোচদের তরফে।

Advertisement

বিএলএ-র মিডিয়া শাখা হাক্কালের তরফে জানানো হয়েছে, ‘অপারেশন হেরফ’-এর অধীনে যোদ্ধারা মোট ১৭ জন পাক জওয়ানকে বন্দি করেছিল। এদের মধ্যে ১০ জন ছিল জাতিগতভাবে বালোচ সম্প্রদায়ের। এই ১০ জনকে মুক্তি দেওয়ার পর বর্তমানে ৭ জওয়ান বন্দি রয়েছেন। বালোচদের আদালতে তাঁদের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ও গণহত্যার অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি পাক সেনার হাতে বন্দি বালোচ যোদ্ধাদের মুক্তির বিনিময়ে এই ৭ জনকে মুক্তির প্রস্তাব দিয়েছে বালোচ লিবারেশন আর্মি। ৭ দিনের সময়সীমা দিয়ে বলা হয়েছে, যদি পাকিস্তান বন্দি বিনিময় না করে সেক্ষেত্রে এই অপরাধীদের সাজা কার্যকর হবে। বালোচদের প্রস্তাবের পর এখনও পর্যন্ত এই ইস্যুতে মুখ খোলেনি পাকিস্তান সরকার বা সেনা।

Advertisement

বালোচদের আদালতে বন্দি পাক সেনাদের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ও গণহত্যার অভিযোগ তোলা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বালোচিস্তানের জনগণ। পাক সেনার অকথ্য নির্যাতনের প্রতিবাদে সেখানে তৈরি হয়েছে সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি। এই বাহিনীকে দমন করতে গোটা বালোচিস্তানে অত্যাচারের সীমা পার করেছে পাকসেনা। পালটা আসছে প্রত্যাঘাত। বর্তমানে আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত পাকিস্তান। পাশাপাশি শাহবাজ সরকারের ঘুম ছুটিয়েছে আর এক বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবান। গুরুতর এই পরিস্থিতির সুযোগ নিয়ে বালোচ সংগঠনও হামলার ঝাঁজ বাড়াল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.