সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেফতারি পরোয়ানা জারি করা হল পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের নামে৷ সোমবার বালুচিস্তান হাই কোর্টের তরফ থেকে এই রায় দেওয়া হয়৷ ২০০৬ সালে এক মিলিটারি অপারেশনের সময় বালুচ রাষ্ট্রনেতা নবাব আকবর খান বুগতিকে হত্যা করার অভিযোগ রয়েছে প্রাক্তন পাক প্রেসিডেন্টের বিরুদ্ধে৷ আর সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার এই রায় দিল বালুচিস্তান উচ্চ আদালত৷
বিচারপতি জামাল মান্দখয়েল এবং জহিরুদ্দিন কাকারের বেঞ্চ এদিন মুশারফের গ্রেফতারি পরোয়ানার পক্ষে রায় দেন৷ যদিও আকবর খান বুগতির আইনজীবী জানিয়েছেন, বহুবার মুশারফকে মামলা চলাকালীন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ কিন্তু কখনই হাজিরা দেননি তিনি৷
প্রসঙ্গত, ২০০৬ সালে এক সামরিক অভিযানে বালুচ নেতা বুগতিকে হত্যা করা হয়েছে, এমনই অভিযোগ ওঠে প্রাক্তন পাক প্রেসিডেন্টের বিরুদ্ধে৷ বুগতির হত্যার ঘটনায় দেশ জুড়ে মুশারফের বিরোধিতায় সরব হয়েছিলেন মানুষ৷ সেই মামলাকে কেন্দ্র করেই গ্রেফতারি পরোয়ানা জারি হল প্রাক্তন প্রেসিডেন্টের নামে৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা