বাংলাদেশে ন্যায়ের প্রতীক সরানো নিয়ে ক্ষোভ প্রকাশ বুদ্ধিজীবীদের

'মৌলবাদী শক্তির কাছে সরকার নতি স্বীকার করেছে।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০১৭, ১২:৫০

options
link
বাংলাদেশে ন্যায়ের প্রতীক সরানো নিয়ে ক্ষোভ প্রকাশ বুদ্ধিজীবীদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বর থেকে ন্যায়ের প্রতীক গ্রীক ভাস্কর্য সরানো নিয়ে বুদ্ধিজীবী মহলে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। যদিও ঘটনার পর আদালত চত্বরেই অ্যানেক্স ভবনের সামনে ভাস্কর্যটির পুনঃস্থাপনকে ‘মন্দের ভাল’ হিসেবে দেখছেন তাঁরা। তাঁরা মনে করছেন, ওই ভাস্কর্য নিয়ে সরকার রাজনীতি করছে। সরকার দুই পক্ষকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, যা বিপজ্জনক। বুদ্ধিজীবীরা অভিযোগ করেছেন, মৌলবাদী শক্তির কাছে সরকার নতি স্বীকার করেছে। ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ করেন উদারপন্থী বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীরা।

Advertisement

[আইএসসি-আইসিএসই পরীক্ষাতেও ছেলেদের টেক্কা দিল মেয়েরা]

Advertisement

ভাস্কর মৃণাল হক বলেন, “আগের জায়গাটিই ছিল এর সবচেয়ে উপযুক্ত স্থান। এখন বিষয়টি অনেকটা রূপবানকে বনবাসে দেওয়ার মতো হয়ে গিয়েছে। এটা অত্যন্ত দুঃখের ও লজ্জার।” গতকাল আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্যটি ছিল। সরিয়েছেন প্রধান বিচারপতি, আবার পুনঃস্থাপনের সিদ্ধান্তও তিনিই নিয়েছেন। শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “আমি মনে করি, ভাস্কর্যটি অপসারণ করা ঠিক হয়নি।” পুরো প্রক্রিয়াটিতে ভোটের রাজনীতি মাথায় রেখে সরকার সব পক্ষকে মোটামুটি খুশি রাখার চেষ্টা করছে বলে মনে করছেন অনেকে।

Advertisement

[গোরক্ষকদের মার খেয়ে ‘জয় শ্রী রাম’ বলছেন মুসলিম ব্যবসায়ীরা]

চরমপন্থীদের দাবি মেনে গণদাবি উপেক্ষা করে বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার সুপ্রিম কোর্ট চত্বর থেকে ন্যায় বিচারের প্রতীক হাতে নারী ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছিল। মৌলবাদী সংগঠন হেফাজতে ইসলাম-সহ একাধিক মৌলবাদী দলের দাবির মুখে সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্যটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন অনেকেই। সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রীক দেবীর মূর্তি না সরানো হলে বাংলাদেশে হিন্দুদের শান্তিতে থাকতে দেওয়া হবে না! তাঁদের ভিটে থেকে উচ্ছেদ করা হবে। পাশাপাশি, প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা যুদ্ধ ঘোষণা করতে পারে বলেও হুমকি দিয়েছিল ‘বাংলাদেশ হেফাজতে ইসলাম’ নামের মৌলবাদী সংগঠনটি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.