Barack Obama

‘বিষয়টা সত্যি’, ভিনগ্রহীর অস্তিত্ব নিয়ে বিস্ফোরক ওবামা, উঠল ‘এরিয়া-৫১’ প্রসঙ্গও

গত কয়েক বছরে পৃথিবীতে ভিনগ্রহীদের ঘাঁটি গাড়া নিয়ে আমেরিকা-সহ গোটা বিশ্বের নাগরিকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এর মূল কারণ, পৃথিবীর নানা জায়গায় রহস্যময় আকাশযান নজরে পড়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ২০:০৫

options
link
‘বিষয়টা সত্যি’, ভিনগ্রহীর অস্তিত্ব নিয়ে বিস্ফোরক ওবামা, উঠল ‘এরিয়া-৫১’ প্রসঙ্গও
এরিয়া-৫১ নিয়ে নিয়ে মুখ খুললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজস্ব ছবি

আমেরিকার চির বিতর্কিত অঞ্চল এরিয়া-৫১। দাবি করা হয়, এই অঞ্চলেই ভিনগ্রহীদের লুকিয়ে রেখেছে আমেরিকা। সাধারনের জন্য নিষিদ্ধ এই আমেরিকার এলাকাকে নিয়ে বিশ্বজুড়ে জল্পনার অন্ত নেই। এবার সেই ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রাক্তন প্রেসিডেন্ট জানালেন, ”ভিনগ্রহীরা সত্যিই রয়েছে।” পাশাপাশি এরিয়া-৫১ নিয়ে বিশ্বজুড়ে চলতে থাকা নানা জল্পনা নিয়েও এদিন মুখ খোলেন দুই বারের প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

সম্প্রতি এক ইউটিউব পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে ভিনগ্রহী প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ওবামাকে। উত্তরে তিনি বলেন, “আমি কখনও কোনও ভিনগ্রহী দেখিনি। তবে বিশ্বাস করি ওরা আছে।” এপ্রসঙ্গেই উঠে আসে আমেরিকার বিতর্কিত এরিয়া-৫১ এর কথা। সোশাল মিডিয়া ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বহু তত্ত্বে দাবি করা হয়, এরিয়া-৫১ হল নেভাডার গ্রুম লেকের কাছে অবস্থিত ভূগর্ভস্থ এক গোপন মার্কিন সামরিক ঘাঁটি। যেখানে আমেরিকার সরকার ভিনগ্রহীদের মৃতদেহ সংরক্ষণ করে রেখেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগে এক অনুষ্ঠানে ওবামা মজা করে বলেছিলেন, “যখন ভিনগ্রহীদের প্রসঙ্গ ওঠে, তখন এমন অনেক কিছু বিষয় সামনে আসে যা আমি প্রকাশ্যে বলতে পারব না।”

এপ্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এরিয়া-৫১ কোনও ভিনগ্রহীকে লুকিয়ে রাখা হয়নি। এবং এখানে কোনও গোপন সামরিক ঘাঁটিও নেই বলেই জানি। তবে হ্যাঁ এটা সত্যি হতে পারে তখনই, যদি কেউ বা কারা বিরাট কোনও গোপন ষড়যন্ত্র করে থাকে এবং সেই ষড়যন্ত্র খোদ মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকেও লুকিয়ে রাখা হয় তবেই।” অবশ্য ওবামার ভিনগ্রহী নিয়ে মন্তব্য এই প্রথমবার নয়, এর আগে এক অনুষ্ঠানে তিনি মজা করে বলেছিলেন, “যখন ভিনগ্রহীদের প্রসঙ্গ ওঠে, তখন এমন অনেক কিছু সামনে আসে যা আমি প্রকাশ্যে বলতে পারব না।” তিনি আরও বলেছিলেন, ভিনগ্রহীদের আকাশ যান দেখতে পাওয়ার বিষয়টি সত্য ছিল এবং সরকার তার উৎপত্তি ও অস্বাভাবিক উড়ানের ব্যাখ্যা দিতে অক্ষম।

Advertisement

উল্লেখ্য, গত কয়েক বছরে পৃথিবীতে ভিনগ্রহীদের ঘাঁটি গাড়া নিয়ে আমেরিকা-সহ গোটা বিশ্বের নাগরিকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এর মূল কারণ, পৃথিবীর নানা জায়গায় রহস্যময় আকাশযান নজরে পড়া। মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি বিশ্বের আরও নানান সামরিক বাহিনী মাঝেমধ্যেই এইধরনের অজ্ঞাত আকাশযান দেখার তথ্য সামনে এনেছে। ১৩ বছর আগে, একটি মার্কিন রিপার ড্রোন একই রকম ঘটনা রেকর্ড করেছিল। ২০২১ সালে, পেন্টাগন জানিয়েছে যে নৌবাহিনী তিনটি অস্বাভাবিক বস্তু দেখেছে। তবে, আর কোনও বিবরণ প্রকাশ করা হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন