সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়োজন পড়লে ভবিষ্যতে ওয়াশিংটন ও আমেরিকার একাধিক শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে লালচিন৷ এই বিষয়ে চূড়ান্ত প্রস্তুতিও শুরু করে দিয়েছে বেজিং৷ তৈরি করতে শুরু করেছে আরও লং রেঞ্জ মিসাইল বম্বার৷ রীতিমতো চলছে প্রশিক্ষণ৷ মহাকাশ থেকে প্রেরিত চিত্রের ভিত্তিতে এমনই রিপোর্ট পেশ করেছে পেন্টাগন৷
[গ্রেপ্তার দাউদ ঘনিষ্ঠ জাবির মোতি, বড় সাফল্য লন্ডন পুলিশের]
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সমগ্র বিশ্বে আধিপত্য কায়েম করতে বদ্ধপরিকর চিন৷ সেই লক্ষ্যেই গত বছর প্রতিরক্ষা খাতে বরাদ্দ অর্থের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বাড়িয়েছে চিন৷ ২০১৭-তে প্রতিরক্ষার জন্য তাদের বরাদ্দ অর্থের পরিমাণ প্রায় ১৯০ বিলিয়ন ডলার৷ গত তিন বছর ধরে পিপলস লিবারেশন আর্মিকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বেজিং৷ স্থল, জল ও বায়ুসেনাকে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হচ্ছে দূরের শত্রুকে ঘায়েল করার কৌশল৷ দূরপাল্লার বম্বারে যুক্ত করা হচ্ছে পারমাণবিক শক্তি৷
[কিমের বন্ধু! ট্রাম্প প্রশাসনের কোপের মুখে একাধিক রুশ ও চিনা বাণিজ্যিক সংস্থা]
আফ্রিকান দেশ জিবুতিতে ইতিমধ্যেই সেনাঘাঁটি তৈরি করেছে জিনপিং প্রশাসন৷ সূত্রের খবর, পাকিস্তানের মতো আরও কয়েকটি ‘বন্ধু রাষ্ট্র’-এ এমন আন্তর্জাতিক সেনাঘাঁটি নির্মাণ করার প্রস্তুতি শুরু করেছে চিন৷ পেশ করা রিপোর্টে পেন্টাগন স্পষ্ট বলেছে, কেবল আকাশপথেই হামলার প্রস্তুতি চালাচ্ছে না ড্রাগনের দেশ৷ পাশাপাশি তারা শক্তি বাড়াচ্ছে মহাকাশেও৷ পৃথিবীর সমস্ত দেশের উপরে সর্বদা নজর জমিয়ে রাখতে মহাকাশে তাদের ক্ষমতা কয়েকগুণ বাড়াতে চলেছে চিন৷ ২০২০-র মধ্যে মহাকাশে স্পেস স্টেশন বানাতে চলেছে ড্রাগনের দেশ৷
সর্বশেষ খবর
-
লাদাখের তুষারচিতা দেখা যাবে জিপে বসেই, চালু হচ্ছে ভারতের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি
-
নেতাজির চিতাভস্ম দেশে ফেরাবে কেন্দ্র? মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে