নগ্ন হয়েই বিশ্বভ্রমণে দম্পতি, ছবি ভাইরাল নেটদুনিয়ায়

দেখুন সেই ছবি-

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:০৯

options
link
নগ্ন হয়েই বিশ্বভ্রমণে দম্পতি, ছবি ভাইরাল নেটদুনিয়ায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জগৎ দেখার সাধ সকলেরই থাকে। কেউ কেউ আবার তল্পিতল্পা গুটিয়ে বেরিয়েও পড়েন। বিশেষজ্ঞদের মতে সময়সাপেক্ষ ভ্রমণে ব্যাগে জিনিসপত্র যতটা কম নেওয়া যায় ততই ভাল। এই কথা অক্ষরে অক্ষরে পালন করেন নিক ও লিন্স। বেলজিয়ামের এই দম্পতি দুনিয়া দেখে বেড়ান সম্পূর্ণ বিনা পোশাকে। অর্থাৎ নগ্ন হয়ে।

Advertisement

 

Advertisement

[এই ভিডিও দেখলে কাশ্মীর সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে]

এখনও পর্যন্ত অস্ট্রিয়া, ব্রাজিল, ইটালি, লুক্সেমবার্গ, ক্রোয়েশিয়া, গ্রিসের মতো দেশ দেখে ফেলেছেন নগ্ন এই দম্পতি। প্রথম প্রথম একটু অসুবিধা হত। কিন্তু বেশিরভাগ স্থানেই মানুষ তাঁদের সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। হ্যাঁ, কটূক্তি কিছু শুনতে হয়েছে। কিন্তু তাতে দমে যাননি নিক ও লিন্স। বরং নগ্নতাতেই এখন তাঁরা বেশি সাবলীল।

শুরুটা একটু আকস্মিক ভাবেই হয়েছিল নিক ও লিন্সের। অজান্তেই তাঁরা একটি নগ্ন স্টিম বাথ বুক করে ফেলেছিলেন। কিন্তু সেখানে গিয়ে দু’জনের নগ্নতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি পালটে যায়। এরপরই বেলজিয়ামের দম্পতি ঠিক করেন মুক্ত শরীর নিয়েই সারা বিশ্ব ঘুরে বেড়াবেন তাঁরা। যাতে শালীন-অশালীনের সীমা পেরিয়ে মানুষের কাছে নগ্নতার প্রকৃত অর্থ পৌঁছে দেওয়া যায়।

নগ্ন এই ভ্রমণ নিয়ে নিয়মিত ব্লগ লেখেন নিক ও লিন্স। তাঁদের মতে, মুক্ত শরীর প্রকৃতির দান। একে পোশাকে সীমাবদ্ধ করে রেখে কী লাভ? প্রকৃতির সঙ্গে মিশে যাওয়াটাই শরীরের ভবিতব্য। তাই এই উন্মুক্ততাকে আপন করে নেওয়াটাই বাঁচার সেরা উপায়।

[খিদে বড় জ্বালা, গাজর ভেবে গাড়ি চিবোল গাধা!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.