Russia

ইউক্রেনে পরমাণু হামলা হলে ‘ভয়ঙ্কর প্রত্যাঘাত’, পুতিনকে হুঁশিয়ারি বাইডেনের

যুদ্ধে সময়ের সঙ্গে পাল্লা ভারী হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২২, ১৫:৫১

options
link
ইউক্রেনে পরমাণু হামলা হলে ‘ভয়ঙ্কর প্রত্যাঘাত’, পুতিনকে হুঁশিয়ারি বাইডেনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছ’মাসেও বেশিদিন ধরে প্রবল যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। শুরুর দিকে লড়াইয়ের ময়দানে রুশ ফৌজ সাফল্য পেলেও সময়ের সঙ্গে পাল্লা ভারী হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর। ইতিমধ্যে হানাদারদের হঠিয়ে খারকভ অঞ্চলের প্রায় গোটাটাই ফের দখল করে নিয়েছে তারা। আশঙ্কা, পরিস্থিতি সামাল দিতে ইউক্রেনে পারমাণবিক এবং রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। আর এমনটা করলে ‘ভয়ঙ্কর প্রত্যাঘাত’ করা হবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনে (Ukraine) আণবিক এবং রাসায়নিক অস্ত্র ব্যবহার না করার জন্য পুতিনকে অনুরোধ করেছেন বাইডেন। এর অন্যথায় আমেরিকা যে এমন কিছু ‘পদক্ষেপ’ নিতে বাধ্য হবে, যা কেউ কল্পনাও করতে পারেন না- এ কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন বলেন, “করবেন না, করবেন না, করবেন না। (আণবিক বা রাসায়নিক অস্ত্রের ব্যবহার) যুদ্ধের অভিমুখ সম্পূর্ণ পালটে দেবে। পরিস্থিতি এমন হবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ কখনও দেখেনি। বিশ্বমঞ্চে তারা (রাশিয়া) আরও একঘরে হয়ে যাবে। রাশিয়া যে পদক্ষেপ করবে (ইউক্রেনে) সেই মতোই তাদের জবাব দেওয়া হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ইরানে ‘নীতি পুলিশ’ বিরোধী বিক্ষোভ, তরুণীর মৃত্যুতে হিজাব পোড়ালেন, চুল কাটলেন মহিলারা]

রুশ-ইউক্রেন যুদ্ধের সূচনাতেই পুতিন (Vladimir Putin) জানিয়েছিলেন, পশ্চিমী বিশ্বের তরফে অযাচিত হস্তক্ষেপ করা হলে কিংবা কোনও দেশের কার্যকলাপের জন্য নিরাপত্তা বিঘ্নিত হলে রাশিয়ার এমন জবাব দেবে, বিশ্ব ইতিহাসে যা আগে কখনও দেখা যায়নি। এদিকে, বাইডেনের মন্তব্যের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ‘তাৎপর্যপূর্ণ’ মন্তব্য, “রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের নীতি পড়ুন সেখানে সব লেখা আছে।” বলে রাখা ভাল, রুশ আণবিক নীতিতে বলা হয়েছে, দেশের অস্তিত্ব বিপন্ন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করা যেতে পারে। একইসঙ্গে, বিদেশি শত্রু গণবিধ্বংসী হাতিয়ার প্রয়োগ করলেও পালটা পরমাণু হামলা চালানো যেতে পারে।

Advertisement

[আরও পড়ুন: রানি এলিজাবেথের বিদায়পর্বের প্রস্তুতি, শেষকৃত্য দেখানো হবে বিশ্বের শতাধিক সিনেমা হলে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন