সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের দিনও অশান্তি পাকিস্তান। বৃহস্পতিবার ভোট চলাকালীন বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিস্ফোরণ ও গুলি চলার অভিযোগ মিলেছে। জোড়া হামলায় ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, বুধবারের পর বৃহস্পতিবারও বালুচিস্তান প্রদেশে বিস্ফোরণ হয়। রাস্তার ধারে বোমা ফেটে প্রাণ গিয়েছে দুই নিরাপত্তারক্ষীর। জখম অন্তত ৯ জন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে. তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের টঙ্ক জেলার টঙ্ক শহরে একটি ভোটকেন্দ্রের বাইরে নিরাপত্তারক্ষীদের উপর জঙ্গি হামলা হয়। এলোপাথাড়ি গুলিতে এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে সূত্রের দাবি। নির্বাচনের আগের দিনও জঙ্গি হামলা হয়েছিল পাকিস্তানে। আফগানিস্তানের সীমান্তবর্তী বালুচিস্তান প্রদেশে জোড়া বিস্ফোরণে ৩০ জনের প্রাণ গিয়েছিল।
ক্রমাগত হিংসার জেরে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিও উঠেছিল একাধিক শিবিরের তরফে। সেই নিয়ে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসে পাকিস্তানের নির্বাচন কমিশন। সীমান্তের প্রদেশগুলোতে লাগাতার হিংসা সত্ত্বেও নির্বাচন পিছোতে নারাজ ছিল কমিশন। ভোট চলাকালীন হামলা হতে পারে এই আশঙ্কা ছিল আগেই। সেই আশঙ্কা সত্যি করে নির্বাচন চলাকালীন জোড়া হামলা হল পাকিস্তান।
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!