সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই হোটেলে আজ অবধি কেউ একা থাকতে পারেন নি৷ একাধিকবার বদল হয়েছে হোটেলের মালিকানাও৷ কিন্তু কেউই সেই হোটেলে বেশিদিন টিকতে পারেননি৷ অনেক সময় রাতে হোটেলের জানালা থেকেও ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করেছেন বহু ব্যক্তি৷
কিন্তু সেই হোটেলে এমন কী আছে? কোথায় বা অবস্থিত এই সরাইখানা?
ইংল্যান্ডের গ্লসটারশায়ারের এনসিয়েন্ট রাম ইন বহু প্রাচীন একটি হোটেল৷ শোনা যায় এই হোটেলটি তৈরি হয়েছিল একটি গোরস্থানের উপরে৷ আর পরবর্তী সময়ে হোটেলটির রক্ষণাবেক্ষণের সময়ও হোটেলটি থেকে উদ্ধার হয়েছিল হাড় ও কঙ্কাল৷ কিন্তু ঠিক কোন কারণে এই হোটেলে ভৌতিক কাণ্ডকারখানা চলতে থাকে তা কিন্তু আজ অবধি কেউ জানতে পারেননি৷ বহু ভূত বিশেষজ্ঞরা একাধিকবার এই হোটেলে রাত কাটিয়েছেন৷ কিন্তু বিশেষ কোনও ভৌতিক ব্যাপার লক্ষ্য করেননি৷ কিন্তু তাঁরাও শেষমেশ ওই হোটেলে অশরীরীর অস্তিত্ব বিশ্বাস করে নিয়েছিল যখন হোটেলের মালিককে হোটেলের একটি ঘর থেকে টেনে বের করে নিয়ে যায় কোনও এক অদৃশ্য শক্তি৷ তাঁকে বাঁচাতে যাওয়ার সাহস পর্যন্ত কারও ছিল না৷
সর্বশেষ খবর
-
বাইচ প্রতিযোগিতায় অঘটন! বিদ্যাধরীতে নৌকা উলটে বিপত্তি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ২০ প্রতিযোগী
-
দুর্গাপুজোর চাঁদার জন্য জুলুমবাজি? এবার হোয়াটসঅ্যাপ করলেই ছুটে আসবে পুলিশ!
-
যুদ্ধের শঙ্কায় ফের রক্তাক্ত দালাল স্ট্রিট! একধাক্কায় ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, বেহাল নিফটিও
-
শতাব্দী রায়ের পিতৃবিয়োগ, ‘১৫ দিনে কী থেকে যে কী হয়ে গেল…’, শোকস্তব্ধ অভিনেত্রী
-
গিলে খাচ্ছে গঙ্গা, শিউলি-কাশফুলে ভরা সামশেরগঞ্জে পুজো যেন শুধুই বিষাদের