ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানে। খাইবার পাখতুনখোয়ায় একটি ব্যস্ত বাজারের কাছেই রেলগেটের পাশে আচমকাই বিস্ফোরণে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন সাধারণ নাগরিক। বাকি দু’জন পুলিশকর্মী বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, একটি গাড়ির মধ্যে রাখা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটাতেই ঘটে যায় অনর্থ। বিস্ফোরণে বহু মানুষ আহতও হয়েছে।
আরও পড়ুন:
বিস্ফোরণের ফলে জনাকীর্ণ বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়। বিস্ফোরণের প্রকৃতি নির্ণয় করতে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ একটি তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
গত মাসে খাইবার পাখতুনখোয়া প্রদেশে একই ভাবে বিস্ফোরণ ঘটেছিল। গাড়িবোমা বিস্ফোরণে মহিলা, শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় মৃতদের দেহ। আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। অন্তত চারজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন বলেও জানা যায়।
উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিদ্রোহী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র সঙ্গে পাক সেনার সংঘর্ষ বছরভর লেগে রয়েছে। বিদ্রোহীদের দাবি, পাকিস্তানে তারা অবহেলিত। স্বাধীন খাইবার পাখতুনখোয়ার স্বপ্ন দেখে তারা। অন্যদিকে পাক সেনার দাবি, আফগান মদতে পাকিস্তানকে অস্থির করছে জঙ্গিরা। তবে এবারের বিস্ফোরণের নেপথ্যে কে, তা নিয়ে ধন্দ রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এখনও যায়নি ঔদ্ধত্য! বাইক রাখার প্রতিবাদ, বিজেপি সমর্থককে রড দিয়ে ‘মার’ তৃণমূল নেতার ছেলের
-
‘আর্থিক সাহায্য নয়, বাবার নামে ভালো স্কুল করুক সরকার,’ চাইছেন পিতৃহারা হাফিজ
-
চিরবিদায় জামশেদপুর এফসি, চোখের জলে মোহনবাগান ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ ফুটবলারদের
-
লাগাতার বৃষ্টিতে জোড়াবাগানে ভাঙল ২০০ বছরের বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত ষাটোর্ধ্ব মহিলার
-
বিদেশ থেকে বিয়ের ঘোষণা প্রেরণা দাসের! ছবি পোস্টে কী ইঙ্গিত কনটেন্ট ক্রিয়েটারের?