সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা৷ বুধবার রাতে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার ক্রিশ্চিয়ান লবির হেডকোয়ার্টারে এই বিস্ফোরণটি হয়৷ যদিও ঘটনায় কোনও জখম হওয়ার খবর মেলেনি৷ যদিও গুরুতর জখম হয়েছেন বছর ৩৫-এর গাড়ির চালক৷ তাঁকে ক্যানবেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেটিও পুরোপুরি ভস্মীভূত৷ আগুনে ভস্মীভূত দোতলা একটি অফিস৷
ভারতীয় সময় বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ এই বিস্ফোরণ হয়৷ পুলিশ জানিয়েছে, গাড়ির মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগানো হয়েছিল৷
তবে ঘটনার পিছনে অনেকেই রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন৷ যদিও পুলিশের দাবি, ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়৷ যদিও বৃহস্পতিবার স্যোশাল মিডিয়ায় বিস্ফোরণের ছবি পোস্ট করে অস্ট্রেলিয়ার ক্রিশ্চিয়ান লবির ডিরেক্টর লাইল শেলটনের দাবি, এই ঘটনা পরিকল্পিত৷ তাঁদের বেশ কিছু পদক্ষেপের কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে৷ সম্প্রতি, সমলিঙ্গে বিবাহের বিরোধিতা, স্কুলগুলির নিরাপত্তার দাবি তোলার কারণেই তাঁদের সংগঠনকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ লাইল শেলটনের৷ এমনকি তাঁদের সংঠনের সদস্যদেরও ব্যক্তিগতভাবে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?