সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইরের জগতের সঙ্গে যুক্ত হওয়ার পথে আর একধাপ এগোল চিন৷ এবার ইউরোপের সঙ্গে রেলপথে যুক্ত হল জিনপিংয়ের দেশ৷ পয়লা জানুয়ারি চিনের ঝেজিয়াং প্রদেশ থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা দিল প্রথম পণ্যবাহী ট্রেন৷ মাত্র ১৮ দিনে ১২,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছবে লন্ডনে৷
চিনের রেলওয়ে কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, ২০০টি পর্যন্ত মালবাহী কন্টেনার বহন করতে সক্ষম বিশেষ এই ট্রেন৷ কাজাখস্তান, রাশিয়া, বেলারুশ, পোল্যান্ড, জার্মানি হয়ে পৌঁছবে লন্ডনে৷ কাপড়, ব্যাগ সহ রপ্তানির অন্যান্য অনেক সরঞ্জাম রয়েছে এতে৷
চিনের এই উদ্যোগ প্রথম নয়৷ ইউরোপ ১৫তম দেশ, যার সঙ্গে রেলপথের মাধ্যমে বাণিজ্যিক যোগাযোগ স্থাপন করল চিন৷ ২০১৩ সালে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল প্রেসিডেন্ট জিনপিংয়ের নেতৃত্বে৷ উদ্দেশ্য ছিল এশিয়া, আফ্রিকা, মধ্য প্রাচ্যের দেশগুলি ও ইউরোপের মধ্যে ‘মডার্ন সিল্ক রুট’ তৈরি করা৷ তবে সূত্রের খবর, বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতি চায় চিন৷ সেই ক্ষেত্রে এই সিল্ক রুট গুরুত্বপূর্ণ বলে মনে করছে বেজিং৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’