সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সখ্য বজায় রাখতে গিয়ে ভারতের এনএসজিতে অন্তর্ভুক্তির পথে বাধা হয়ে দাঁড়াল চিন৷ পাশাপশি, পাকিস্তানের জঙ্গি নেতা মাসুদ আজহারকেও জঙ্গি ঘোষণা করায় আপত্তি জানাল চিন৷ চিনের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জেং শুয়াং এক বিবৃতিতে এই কথা জানান৷
বিবৃতিতে চিনের তরফে জানানো হয়েছে, “ভারতের এনএসজি-তে অন্তর্ভুক্তি থেকে শুরু করে মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করার বিষয়ে চিনের সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে৷”
গত সপ্তাহেই এক বৈঠকে ভারতের বিদেশসচিব এস জয়শঙ্কর বলেছিলেন, “এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি এবং মাসুদ আজহারকে রাষ্ট্র সংঘের তরফ থেকে জঙ্গি ঘোষণার প্রসঙ্গে চিনের উচিত পক্ষপাতিত্ব না করে সিদ্ধান্ত নেওয়া৷” এদিন কার্যত ভারতের যাবতীয় আর্জি খারিজ করে দিয়েই নিজেদের সিদ্ধান্তে অনড় থাকল চিন৷
এনএসজি’তে ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে এই প্রথম বিরুদ্ধ মত পোষণ করেনি চিন৷ এর আগেও দু’বার ভারতের এনএসজিতে প্রবেশের বিরোধী মতামত দিয়েছে চিন৷ যদিও চিনের দাবি, বিশ্বে শান্তি বজায় রাখতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে৷ চিনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তাদের এই সিদ্ধান্তে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক কোনওভাবেই ক্ষতিগ্রস্ত হবে না৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা