Colombia

কলম্বিয়ায় ভয়ংকর দুর্ঘটনা! আছড়ে পড়ল বিমান, মৃত অন্তত ৮০

কলম্বিয়ার সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানটি ভেঙে পড়তেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই দাউ দাউ করে জ্বলতে থাক আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দুর্ঘটনার পরের একটি ছবিও তারা প্রকাশ করেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সমাজমাধ্যমে একটি বিবৃতিতে লিখেছেন, ‘ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেনা। তবে দুর্ঘটনায় কতজন প্রাণ হারিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ২৩:৪৩

options
link
কলম্বিয়ায় ভয়ংকর দুর্ঘটনা! আছড়ে পড়ল বিমান, মৃত অন্তত ৮০
কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা। ছবি: সংগৃহীত।

ভয়ংকর দুর্ঘটনা কলম্বিয়ায়। উড়ানের কিছুক্ষণ পরই ভেঙে পড়ল সে দেশের সেনার একটি বিমান। ঘটনায় এখনও পর্যন্ত ৮০ জন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। চলছে উদ্ধারকাজ।

Advertisement

সংবাদসংস্থা এএফপি কলম্বিয়ায় সেনার একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, হারকিউলিস নামে ওই বিমানটি পুয়ের্তো লেগুইজামো থেকে বেশ কিছু সামরিক সরঞ্জাম নিয়ে উড়েছিল। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। বিমানের মধ্যে কতজন জওয়ার বা সেনাকর্মী ছিলেন, তা জানা যায়নি। তবে হারকিউলিস বিমানে সাধারণত ১০০ জন সওয়ার হতে পারন। দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো আর্নুলফো সানচেজ। তবে সূত্রের খবর, বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৮০ জনের।

Advertisement

কলম্বিয়ার সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানটি ভেঙে পড়তেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই দাউ দাউ করে জ্বলতে থাক আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দুর্ঘটনার পরের একটি ছবিও তারা প্রকাশ করেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সমাজমাধ্যমে একটি বিবৃতিতে লিখেছেন, ‘ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেনা। তবে দুর্ঘটনায় কতজন প্রাণ হারিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.