Iran

‘মাথা নোয়ানোর শাস্তি মৃত্যু’, আমেরিকার সঙ্গে সমঝোতায় ইরানি নেতৃত্বকে তোপ কট্টরপন্থীদের

শান্তিচুক্তি ভঙ্গ করে ফের রক্তাক্ষয়ী সংঘাতে লিপ্ত হয়েছে ইরান-আমেরিকা। শনিবার জর্ডনে তেহরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় মৃত্যু হয়েছে দুই মার্কিন সেনার। তারই বদলা নিতে ইরানে ফের গোলাবর্ষণ শুরু করেছে ওয়াশিংটন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১২:১২

options
link
‘মাথা নোয়ানোর শাস্তি মৃত্যু’, আমেরিকার সঙ্গে সমঝোতায় ইরানি নেতৃত্বকে তোপ কট্টরপন্থীদের
ইরানের কট্টরপন্থীদের নিশানায় সে দেশের শীর্ষ নেতৃত্ব। ছবি: সংগৃহীত।

প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের রাজনৈতিক অঙ্গনে ক্ষমতার লড়াই এখন তীব্র। আমেরিকার সঙ্গে সমঝোতা করায় এবার দেশের কট্টরপন্থীদের রোষে ইরানি নেতৃত্ব। তাঁদের হুঙ্কার, “মাথা নোয়ানোর শাস্তি মৃত্যুই।”

Advertisement

গত সপ্তাহে তেহরানে খামেনেইয়ের শেষকৃত্যের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন উত্তেজনা তৈরি হয়। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যখন খামেনেইয়ের কফিন বহনকারী দলের সঙ্গে হাঁটছিলেন, তখন ভিড়ের মধ্যে একদল স্লোগান তোলেন, ‘যাঁরা আপস করেছেন, তাঁদের মৃত্যু হোক। মাথ নোওয়ানোর শাস্তি মৃত্যু ছাড়া আর কিছু নয়।’ কট্টরপন্থীদের দাবি, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার টেবিলে বসা মানে দেশের বিপ্লবকে দমিয়ে দেওয়া। ইরানি নেতৃত্বরা সেই কাজই করেছেন। তাঁদের আরও বক্তব্য, ইরানে ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় সর্বোচ্চ নেতার মৃত্যুর পর সরকার পালটা পদক্ষেপের পরিবর্তে কার্যত আত্মসমর্পণ করেছে। আমেরিকার সঙ্গে চুক্তি স্বাক্ষর নয়া সুপ্রিম লিডারের নির্দেশের পরিপন্থী। ইরানি নেতৃত্বরা তাঁর নামে শাসনকার্য চালিয়ে যাচ্ছেন।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, শান্তিচুক্তি ভঙ্গ করে ফের রক্তাক্ষয়ী সংঘাতে লিপ্ত হয়েছে ইরান-আমেরিকা। শনিবার জর্ডনে তেহরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় মৃত্যু হয়েছে দুই মার্কিন সেনার। তারই বদলা নিতে ইরানে ফের গোলাবর্ষণ শুরু করেছে ওয়াশিংটন। ইরানের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আমেরিকার হামলায় দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকের নিকটবর্তী এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হাজিয়াবাদের কাছেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। হামলা হয়েছে কেশম দ্বীপেও। তবে গোটা ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। এদিকে হামলা এবং পালটা হামলার মধ্যেই ওয়াশিংটনকে হুমকি দিয়েছে ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। তিনি বলেন, “ইরান ও তার সহযোগীরা আমেরিকাকে উপযুক্ত শিক্ষা দেবে। স্বাক্ষর হওয়া মউ ওয়াশিংটন ভঙ্গ করেছে।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনও মূল্যই নেই।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.