Donald Trump

সুন্দরী অ্যাসিস্ট্যান্টের ঠোঁটে ঠোঁট, পরকীয়ায় মজে ট্রাম্প? ভাইরাল ছবিতে তুঙ্গে জল্পনা

অতীতে একাধিক নারীর সঙ্গে নাম জড়িয়েছে ট্রাম্পের। কেউ মডেল, কেউ অভিনেত্রী, কেউ ব্যবসায়ী-একাধিক হাইপ্রোফাইল নারীর সঙ্গে ট্রাম্পের প্রেমের গুঞ্জন ছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৬:৫৩

options
link
সুন্দরী অ্যাসিস্ট্যান্টের ঠোঁটে ঠোঁট, পরকীয়ায় মজে ট্রাম্প? ভাইরাল ছবিতে তুঙ্গে জল্পনা
ছবি: সংগৃহীত

গলফ কোর্সে দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্টের ঠোঁটে ঠোঁট ডোবাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! নেটদুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্টের এই ছবি। সেই সঙ্গে প্রবল জল্পনা, তাহলে কি পরকীয়ায় মেতেছেন ট্রাম্প (Donald Trump)? স্ত্রী মেলানিয়াকে ছেড়ে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নাতালি হার্পের প্রেমে মজে রয়েছেন তিনি? যদিও এই নিয়ে সরকারিভাবে কেউই মুখ খোলেননি।

Advertisement

অতীতে একাধিক নারীর সঙ্গে নাম জড়িয়েছে ট্রাম্পের। কেউ মডেল, কেউ অভিনেত্রী, কেউ ব্যবসায়ী-একাধিক হাইপ্রোফাইল নারীর সঙ্গে ট্রাম্পের প্রেমের গুঞ্জন ছিল। তিনবার বিয়েও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথম দু’টি বিয়ে ভেঙে যাওয়ার পর ২০০৫ সালে তিনি বিয়ে করেন মেলানিয়াকে। প্রেসিডেন্ট পদে থাকাকালীন মেলানিয়াকে বরাবরই ট্রাম্পের পাশে দেখা গিয়েছে। দু’জনের সম্পর্কে ভাঙনের গুঞ্জন একাধিকবার শোনা গেলেও শেষ পর্যন্ত তাঁরা একসঙ্গেই থেকেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু অন্তরঙ্গ ছবি ভাইরাল হতেই ট্রাম্পের সংসার ভাঙার জল্পনা শুরু হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, গলফ কোর্সে প্যান্ট-শার্ট পরিহিত সোনালি চুলের এক বৃদ্ধকে ঠোঁটে চুমু খাচ্ছেন সাদা শর্ট ড্রেস পরিহিত এক মহিলা। তাঁর হাতে গলফ স্টিক। এই ছবি দেখেই ধরে নেওয়া হচ্ছে, ছবিতে থাকা দু’জন আসলে ট্রাম্প এবং নাতালি। ট্রাম্পের আশেপাশে নাতালিকে হামেশাই দেখা যায়। প্রশাসনিক কাজকর্মেও নাতালি ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ। সেকারণেই দু’জনের প্রেমের গুঞ্জন ছড়াতে এতটুকু দেরি হয়নি।

Advertisement

তাহলে কি পরকীয়ায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট? ছবি দেখে তেমনটা মনে হলেও বাস্তবে তা নয়। এই ছবিটি আসলে এআই নির্মিত। নেটিজেনরাই তা ধরিয়ে দিয়েছেন। ওই ছবিতে নাতালির হাতে ৬টি আঙুল দেখা যাচ্ছে। ট্রাম্পের কানের ক্ষতটি দেখা যাচ্ছে না। ফলে একথা নিশ্চিত করে বলাই যায়, এআই দিয়ে মার্কিন প্রেসিডেন্টের ছবি ব্যবহার করা হয়েছে। নাতালিকে একাধিকবার অবশ্য ট্রাম্পের সঙ্গে গলফ খেলতে দেখা গিয়েছে। কিন্তু চুমু খাওয়ার মতো ঘটনা প্রকাশ্যে ঘটেনি। তাই সম্পর্ক ভাঙার গুঞ্জনও স্রেফ গুজব বলেই উড়িয়ে দেওয়া যায়। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.