Donald Trump

লেবাননে সংঘর্ষবিরতি কার্যকর হতেই ইজরায়েলের ভূয়সী প্রশংসায় ট্রাম্প, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে শান্তি বৈঠকে বসতে চলেছে ইজরায়েল ও লেবানন। ৩৪ বছর পর আলোচনায় সম্মত হয়েছে দু'পক্ষ। তার আগেই দুই দেশের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প। ইজরায়েল গঠন হওয়ার পর ১৯৪৮ সাল থেকেই লাগাতার সংঘাত চলছে ইজরায়েল ও লেবাননের মধ্যে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:২৭

options
link
লেবাননে সংঘর্ষবিরতি কার্যকর হতেই ইজরায়েলের ভূয়সী প্রশংসায় ট্রাম্প, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?
ইজরায়েলের প্রশংসায় ট্রাম্প। ছবি: এএফপি।

লেবাননে সংঘর্ষবিরতি কার্যকর হতেই ইজরায়েলের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশকে তিনি ‘আমেরিকার মহান মিত্র’ বলে আখ্যা দিয়েছেন।

Advertisement

ভারতীয় সময় রবিবার সমাজমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘মানুষ ইজরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা আমেরিকার এক মহান মিত্র হিসাবে নিজেদের প্রমাণ করেছে। তারা সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান। সংঘাত এবং চাপের মুহূর্তে অন্যরা তাদের আসল রূপ দেখালেও, ইজরায়েল কঠোরভাবে লড়াই করে। তেল আভিভ জানে কীভাবে জিততে হয়!’

Advertisement

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে শান্তি বৈঠকে বসতে চলেছে ইজরায়েল ও লেবানন। ৩৪ বছর পর আলোচনায় সম্মত হয়েছে দু’পক্ষ। তার আগেই দুই দেশের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প। ইজরায়েল গঠন হওয়ার পর ১৯৪৮ সাল থেকেই লাগাতার সংঘাত চলছে ইজরায়েল ও লেবাননের মধ্যে। দুই দেশের মধ্যে কোনওরকম কূটনৈতিক সম্পর্ক নেই। ১৯৮৩ সালে লেবানন যুদ্ধের পরে মার্কিন মধ্যস্থতায় এই প্রথম দুই দেশের নেতারা বৈঠকে বসতে চলেছেন। যদিও এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিতে নারাজ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লা।

Advertisement

এদিকে শনিবার ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড একটি বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। ইরান হরমুজ খুলে দেওয়া সত্ত্বেও আমেরিকা ওই জলপথে অবরোধ অব্যাহত রেখেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ইরানগামী সমস্ত জাহাজের অবাধ চলাচল আমেরিকা নিশ্চিত করবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে। যদিও বিষয়টি নিয়ে ওয়াশিংটন এখনও মুখ খোলেনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.