Donald Trump

ইরানের স্কুলে মার্কিন হামলায় মৃত্যু ১৭৫ জনের! ‘ভুল হতেই পারে’, সাফাই ট্রাম্পের

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিনেই মিনাবের স্কুলে হামলা হয়। প্রাথমিকভাবে যার দায় স্বীকার করেনি আমেরিকা। উলটে ট্রাম্প বলেছিলেন, 'আমাদের মনে হয়, এটা ইরানের কাজ।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ২১:১৪

options
link
ইরানের স্কুলে মার্কিন হামলায় মৃত্যু ১৭৫ জনের! ‘ভুল হতেই পারে’, সাফাই ট্রাম্পের
ইরান ইস্যুতে ট্রাম্পের 'অস্ত্র' কাড়তে বিল পাশ মার্কিন সেনেটে।

ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে আমেরিকার হামলার ঘটনায় মৃত্যু হয়েছিল ১৭৫ জনের। জি৭ সম্মেলনে ওই হামলা নিয়ে প্রশ্নের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকরা প্রশ্ন করেন, আমেরিকা কি ওই গণহত্যার দায় নেবে? উত্তরে ট্রাম্প জবাব দেন, “যুদ্ধের মধ্যে ভুল হতেই পারে। মেয়েদের স্কুলে কেউ উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালায়নি।” যদিও তদন্ত চলছে বলেও সাফাই দেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিনেই মিনাবের স্কুলে হামলা হয়েছিল। প্রাথমিকভাবে যার দায় স্বীকার করেনি আমেরিকা। উলটে ইরানের ঘাড়ে দোষ চাপান ট্রাম্প। তিনি বলেন, “আমাদের মনে হয়, এটা ইরানের কাজ। ওদের দেশের স্কুলে হামলা চালিয়েছে ওরাই। ওরা ভালো অস্ত্র নিশানা করতে পারে না। অন্যত্র নিশানা করতে গিয়ে নিজেদের দেশের স্কুলেই হামলা চালিয়ে ফেলেছে।” যদিও কিছু দিনের মধ্যেই মার্কিন গোয়েন্দাদের অভ্যন্তরীণ তদন্তের রিপোর্ট প্রকাশ্যে চলে আসে। সেখানে বলা হয়— দক্ষিণ ইরানের মিনাবে চালানো প্রাণঘাতী হামলার জন্য সম্ভবত মার্কিন সেনাই দায়ী ছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের আবহে জি ৭ শীর্ষ সম্মেলনে ফের সেই অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। যদিও তাঁর সটান উত্তর— “কেউ উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালায়নি। যুদ্ধের মধ্যে ভুল তো হয়েই যায়। যদিও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।” এই জবাবে কার্যত মিনাবের স্কুলে হামলায় ১৭৫ জনের মৃত্যুর দায় স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকরা পালটা প্রশ্ন করেন, তদন্ত রিপোর্ট কি প্রকাশ করা হবে? এর জবাব দেননি ট্রাম্প।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.