যুদ্ধের ঘনঘটা
US Iran Conflict

ইরানের ‘মুকুটে’ আরও বড় হামলার ষড়যন্ত্র আমেরিকার! ট্রাম্প বললেন, ‘মজা হবে’

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপ। আয়তনে খুব বড় না হলেও এই দ্বীপই ইরানের সবচেয়ে বড় তেল রপ্তানি কেন্দ্র। এখান থেকেই যাবতীয় অপরিশোধিত তেল বিদেশে পাঠায় তেহরান। এখানে বড় আঘাত মানেই যে ইরানের অর্থনীতির 'বুকে' হামলা তা বলাই যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৯:৪১

options
link
ইরানের ‘মুকুটে’ আরও বড় হামলার ষড়যন্ত্র আমেরিকার! ট্রাম্প বললেন, ‘মজা হবে’
জল-স্থল-আকাশ তিন দিক থেকে হামলা চালিয়ে খার্গ দ্বীপ দখলের পরিকল্পনা করছে আমেরিকা। ফাইল ছবি।

২ সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ (War)। এখনও থামার কোনও লক্ষণ নেই। তার মধ্যেই এবার ইরানের (Iran) ‘মুকুট’ খার্গ দ্বীপে (Kharg Island) আরও বড় হামলার ষড়যন্ত্র আমেরিকার (US)। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, খার্গ দ্বীপে আমেরিকা ফের আক্রমণ চালাতে পারে। বেশ মজা হবে।

Advertisement

ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোরে খার্গ দ্বীপে হামলা চালায় আমেরিকা। একে ‘মধ্যপ্রাচ্যের ইতিহাসের সর্বকালের অন্যতম ভয়ংকর বোমাবর্ষণ’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও দাবি করেছেন, আমেরিকার হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এই দ্বীপ। রবিবার মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “মজার ছলে আমরা খার্গ দ্বীপে আবার হামলা চালাতে পারি।” তাঁর সংযোজন, “সংঘাত থামাতে এখন তেহরান আলোচনার টেবিলে বসতে চাইছে। কিন্তু ইরানের শর্তগুলি ভালো নয়।” উল্লেখ্য, শনিবার হামলার পরই ট্রাম্প জানিয়ে দেন, এখনও পর্যন্ত খার্গ দ্বীপের তেল শোধনাগারে হামলা করা হয়নি। কিন্তু হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল করতে না দিলে সেখানেও অচিরে হামলা করতে পিছপা হবে না ওয়াশিংটন। 

Advertisement

উল্লেখ্য, ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপ। আয়তনে খুব বড় না হলেও এই দ্বীপই ইরানের সবচেয়ে বড় তেল রপ্তানি কেন্দ্র। এখান থেকেই যাবতীয় অপরিশোধিত তেল বিদেশে পাঠায় তেহরান। এখানে বড় আঘাত মানেই যে ইরানের অর্থনীতির ‘বুকে’ হামলা তা বলাই যায়। এবার ট্রাম্পের লক্ষ্যে সেই দ্বীপ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.