যুদ্ধে ইরানকে সাহায্য করার জের। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষনালে তেহরানের ‘বন্ধু’ রাষ্ট্রগুলি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যদি তারা ইরানকে সাহায্য করা বন্ধ না করে তাহলে আগামী দিনে অর্থনৈতিক বাধার মুখে পড়তে পারে দেশগুলি। যদিও ট্রাম্প কোনও রাষ্ট্রের নাম উল্লেখ করেননি।
আরও পড়ুন:
সম্প্রতি সমাজমাধ্যম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘ইরানকে চুক্তি করার জন্য আমার চেয়ে বেশি সুযোগ আর কেউ দেয়নি। দুর্ভাগ্যবশত, তারা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। আমি ঘোষণা করছি, ইরানের বিরুদ্ধে এযাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ করব, যা হবে নজিরবিহীন।’ ট্রাম্প আরও বলেন, “যদি কোনও দেশ বা প্রতিষ্ঠান ইরানকে কোনও রকম সাহায্য করে, তাহলে তারা ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে।” একইসঙ্গে তিনি আমেরিকার ‘বন্ধু’দেরও একজোট হওয়ার বার্তা দিয়েছেন।
এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট হরমুজকে মুক্ত ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে ইরানের সঙ্গে কোনও আলোচনা চলছে না। এমনকী ওদের সঙ্গে কোনও আলোচনার পরিকল্পনাও নেই। নৌ-অবরোধ পূর্ণমাত্রায় বলবৎ রয়েছে। হরমুজ উন্মুক্ত, সচল। প্রণালীতে বিছানো সমস্ত মাইনও সরিয়ে ফেলা হয়েছে। তবে ট্রাম্পের এই দাবি খারিজ করে দিয়েছে ইরান। তারা সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যতক্ষণ না পর্যন্ত তেহরানের শর্তগুলি পূরণ করবে, ততক্ষণ পর্যন্ত পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “ওয়াশিংটনের লক্ষ্য ছিল ইরানকে নতি স্বীকারে বাধ্য করা। কিন্তু আমরা হার মানবো না। উলটে আমেরিকা এখন নতুন করে আলোচনার জন্য অনুনয়-বিনয় করছে।”
সর্বশেষ খবর
-
‘যাদবপুর দেশবিরোধী তৈরি…, ইনশাআল্লা চলবে না’, হুঙ্কার শর্বরীর, বামনেত্রীর পালটা, ‘গুন্ডাদমন আইন’
-
শুধু এটিএম নয়, ডিজিটাল লেনদেনেও সীমা বাঁধল SBI! বারবার টাকা তুললেই কাটবে চার্জ
-
রান্নায় নুন বেশি? রইল টক দই, গুড়-সহ নোনতাভাব কমানোর ৬ সেরা উপকরণ
-
নিজ দেশেই সাদা-কালোর বিভাজন! ভগবতের সফরের আগেই সংঘকে নিষিদ্ধের দাবি মার্কিন কর্তা আসিফের
-
শিখ-বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত হন, তিহার জেলেই মৃত্যু প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের