Bhutan Earthquake

ভূমিধস ও হড়পা বানে বিপর্যস্ত, এবার ভূমিকম্পে কেঁপে উঠল ভুটানের মাটি

কয়েক দিন থেকে প্রবল বর্ষণের জেরে ভূমিধস ও হড়পা বানে বিপর্যস্ত ভুটানে এবার ভূমিকম্পের আতঙ্ক। শনিবার বিকেল চারটে নাগাদ ভারতের প্রতিবেশী দেশের মাটি কেঁপে ওঠে৷ উত্তর-পশ্চিম নেপালে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়।

বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৯:৪৭

options
link
ভূমিধস ও হড়পা বানে বিপর্যস্ত, এবার ভূমিকম্পে কেঁপে উঠল ভুটানের মাটি
প্রতীকী ছবি।

কয়েক দিন থেকে প্রবল বর্ষণের জেরে ভূমিধস ও হড়পা বানে বিপর্যস্ত ভুটানে এবার ভূমিকম্পের আতঙ্ক। শনিবার বিকেল চারটে নাগাদ ভারতের প্রতিবেশী দেশের মাটি কেঁপে ওঠে৷ উত্তর-পশ্চিম নেপালে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়। সেটির তিনদিন পর ভুটানে এবার ভূমিকম্পটি (Earthquake in Bhutan) হল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের গিয়েলপোঝিং থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে।

Advertisement

এই ভূমিকম্পের অবস্থান ছিল ২৭.১৬৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯১.২৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এটি মাটির নীচে ৫ কিলোমিটার গভীরে তৈরি হয়েছিল৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আসাম সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি অথবা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রথম ভূমিকম্পের পরে ‘আফটারশক’ পূর্বাঞ্চল জুড়ে অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি না-হলেও ভূমিধস কবলিত ভুটান এবং বানভাসি আসাম-সহ গোটা উত্তর-পূর্বাঞ্চলে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভূমিকম্পে মাটি কেঁপে উঠতেই সাধারণ মানুষজন বহুতল ছেড়ে রাস্তায় নামেন। শপিং মল থেকে রেস্তরাঁ, হোটেল সবই মুহূর্তে ফাঁকা হয়ে যায়। শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভুটান এবং কাছাকাছি এলাকায় ২টি, গত ৭ দিনে ২টি এবং গত ৩০ দিনে ৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর আগে ভূমিকম্পটি ছিল ৪.৮ মাত্রার, ভুটানের কাছাকাছি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এই পরিসংখ্যান গবেষকরা আঞ্চলিক সিসমিক নেটওয়ার্ক থেকে সংগ্রহ করেছেন। তারা জানিয়েছেন, ভুটান ভৌগোলিকভাবে হিমালয়ের ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। ভুটান যেহেতু উচ্চ সিসমিক জোন অর্থাৎ ভূমিকম্প প্রবণ এলাকা মধ্যে রয়েছে তাই প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা দফতর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এবং বাসিন্দাদের আফটারশক সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.