সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূমিকম্প এবার শোনাও যাবে, আর দেখাও৷ এমনই দাবি করছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা৷ ভূমিকম্প সংক্রান্ত সচেতনতা বাড়াতেই এই নতুন পদক্ষেপ নিতে চলেছেন এই বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা৷
ভূমিকম্পের ফলে যে ‘সিসমিক তরঙ্গ’ তৈরি হয় সেই তরঙ্গকেই শব্দ ও চিত্রে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷ তাঁদের মতে, এই সিসমিক তরঙ্গ শুধু ভূমিকম্প নয়, জানান দেবে পৃথিবীর আরও অনেক তথ্য৷
এই নতুন প্রোজেক্টের ফলে এবার ভূমিকম্প শুধু অনুভব করা যাবে এমনটা নয় তা পৃথিবীর যে কোন প্রান্তে বসে শোনা ও দেখা যাবে৷
যদিও এই বিশেষজ্ঞ দলের এক আধিকারিক বলছেন ‘সিসমিক তরঙ্গ’ থেকে এর আগেও শব্দ তৈরি হয়েছে৷ ‘সিসমো ডোম’ প্রোজেক্টের মাধ্যমে যে শব্দ তরঙ্গ তৈরি হয়েছিল তাকেই এই বিশেষজ্ঞ দল কম্পিউটার কোডের মাধ্যমে লিখিত রূপ দিচ্ছেন৷ যদিও শব্দ তরঙ্গের লিখিত রূপ দিয়েছিলেন একজন পদার্থবিদ, তাঁরই দেখানো পথ অনুসরণ করেই এই যুগান্তকারী আবিষ্কার করলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই বিশেষজ্ঞদল৷
এই আবিষ্কারের ফলে ভূমিকম্পের ‘আফটার শক’-এর ক্ষয়ক্ষতি বেশ খানিকটা এড়ানো যাবে বলেই দাবি তাঁদের৷ এছাড়াও স্থান এবং সময় সাপেক্ষে ভূমিকম্পের তীব্রতার স্পষ্ট ধারণা পাওয়া যাবে৷ আর ‘টেকটনিক প্লেট’ এর অবস্থান বুঝতেও সাহায্য করবে এই নতুন প্রোজেক্ট৷
বিজ্ঞানীদের মতে এই আবিষ্কার পৃথিবীর ভূ-তাত্ত্বিক পরিবর্তনগুলিকেও সহজেই চিহ্নিত করতে পারবে৷ ফলে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে সহজেই৷
সর্বশেষ খবর
-
মেঘ-বৃষ্টির পাহাড়ে রোমাঞ্চের হাতছানি, টিকিট কাটার আগে এই ভুল করলেই বিপদ!
-
জমি জেহাদ থেকে ধর্মান্তকরণে নতুন আইন, ‘হিন্দু হোমল্যান্ড’ রক্ষায় ঘোষণা শুভেন্দুর
-
পেটে লাথি মেরে দেব! সিএবি নির্বাচনে তৃণমূল নেতার ‘হুমকি’, এবার ‘দুর্নীতি’র অভিযোগ আরেক জেলার
-
বর্ষাতেও গরমে নাজেহাল? হাইড্রেশন থেকে ত্বকের যত্নের বিশেষ টিপস দিলেন বিশেষজ্ঞ
-
বউয়ের কথা রাখতে গিয়েই প্রাণরক্ষা! তারাতলা বিপর্যয়ে জীবন বাঁচল ঝাড়খণ্ডের শ্রমিকের