আগেই বিখ্যাত আন্তর্জাতিক পত্রিকা ‘নেচার মেডিসিন’ ইঙ্গিত দিয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গেই ইবোলার (Ebola Virus) দাপট বাড়বে। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। সেদেশে এই রোগে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৮,০৬৭ এবং মৃতের সংখ্যা ৩,৯০১! অর্থাৎ মোটামুটি ১০০ জন সংক্রমিত হলে ৪৮ জন প্রাণ হারাচ্ছেন। ভয় ধরাচ্ছে এই সাম্প্রতিক রিপোর্ট।
আরও পড়ুন:
তথ্য বলছে, মারণ ইবোলা ভাইরাসে কেউ আক্রান্ত হলে মাত্র তিন দিনে রোগীর মৃত্যু হয়। স্পর্শের মাধ্যমে বা মানুষের আশেপাশে থাকার ফলেও ছড়াতে পারে এই ভাইরাস। হাঁচি, কাশি, সংক্রমিত প্রাণী খাওয়ার মাধ্যমেও ইবোলা হতে পারে। কোনও ক্ষতস্থান অথবা চোখ, নাক বা মুখ স্পর্শ করার মাধ্যমে ব্যক্তিকে সংক্রমিত করে। গত মে মাসে প্রথমবার ইবোলা সংক্রমণ নিয়ে উদ্বেগ ছড়ায় কঙ্গোয়। মাত্র ৩ মাসে মধ্য আফ্রিকাজুড়ে আতঙ্কের অপর নাম হয়ে উঠেছে এই ভাইরাস। কঙ্গো ছাড়িয়ে উগান্ডাতেও ছড়াতে শুরু করেছে এই মারণ ভাইরাস। এই পরিস্থিতিতে সাম্প্রতিকতম পরিসংখ্যান বুঝিয়ে দিল পরিস্থিতি কার্যতই হাতের বাইরে চলে গিয়েছে।
তথ্য বলছে, মারণ ইবোলা ভাইরাসে কেউ আক্রান্ত হলে মাত্র তিন দিনে রোগীর মৃত্যু হয়। স্পর্শের মাধ্যমে বা মানুষের আশেপাশে থাকার ফলেও ছড়াতে পারে এই ভাইরাস। হাঁচি, কাশি, সংক্রমিত প্রাণী খাওয়ার মাধ্যমেও ইবোলা হতে পারে।
ফেব্রুয়ারি থেকে কঙ্গোয় ছড়িয়েছে ইবোলার নতুন প্রজাতি। বিপদের নাম ‘বুন্ডিবুজিও স্ট্রেন’। মনে করা হচ্ছিল, এটাই ইবোলার সাম্প্রতিকতম ভ্যারিয়েন্ট। যার কোনও প্রতিষেধক এখনও নেই। এর আগে ইবোলা ভাইরাসের অন্যান্য স্ট্রেনকে রুখতে যেসব ভ্যাকসিন ছিল, তা আর কার্যকর হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এটাই ইবোলার ভয়ংকরতম প্রাণঘাতী ভাইরাস। যা শুধু মানুষের সংস্পর্শে সংক্রমিত হচ্ছে না, প্রাণীর দেহ থেকেও ছড়িয়ে পড়ছে। আর সেটাই সবচেয়ে উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে এখন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু