প্রয়াত বিশ্বের স্থূলকায় মহিলা হিসেবে পরিচিত ইমান আহমেদ

আবু ধাবিতে সোমবার মারা গিয়েছেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৭, ১১:৩৬

options
link
প্রয়াত বিশ্বের স্থূলকায় মহিলা হিসেবে পরিচিত ইমান আহমেদ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের স্থূলকায় মহিলা ছিলেন তিনি। এরপরই ভারতে এসে চিকিৎসা এবং অস্ত্রোপচার। ওজন কমেও যায় খানিকটা। সরে যায় বিশ্বের স্থূলকায় মহিলার তকমাও। কিন্তু তবুও শেষরক্ষা হল না। সোমবার ভোর ৪টে ৩৫ নাগাদ মাত্র ৩৬ বছর বয়সে আবু ধাবির বুর্জিল হাসপাতালে মারা গেলেন ইমান আহমেদ। গত মে মাস থেকে সেখানেই ছিলেন ইজিপ্টের আলেকজান্দ্রিয়ার এই বাসিন্দা। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইমান। চিকিৎসকদের মতে, তিনি হৃদরোগে আক্রান্ত হন। এর পাশাপাশি তাঁর যকৃত বিকল হয়ে যায় এবং স্থূলকায় শরীরের কারণে শরীরের পরিস্থিতি বিগড়ে যায়। যার জেরেই প্রাণ হারান ইমান।

Advertisement

[নিরাপত্তায় গলদ, জঙ্গিদের নাগালেই পাক পরমাণু বোমা]

৫০০ কেজি ওজন। বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মহিলা ছিলেন তিনিই। এরপরই চিকিৎসার জন্য ইমানকে ভারতে নিয়ে এসেছিল তাঁর পরিবার। মুম্বইয়ের সেইফি হাসপাতালে ইমানের চিকিৎসা চলতে থাকে। বিখ্যাত ডাক্তারদের নেতৃত্বে প্রায় ১৫ সদস্যের দল ওই মহিলাকে সুস্থ করার চেষ্টা শুরু করেন। জানা গিয়েছিল, চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন ইমানের। মুম্বইয়ের হাসপাতালেই তাঁর ৩২৪ কেজি ওজন কমে যায়। বারিয়াট্রিক অস্ত্রোপচারের জন্য তাঁকে একটি বিশেষ লিকুইড ডায়েটে রাখা হয়েছিল। এরপরই ফিজিওথেরাপির জন্য তাঁকে আবু ধাবিতে নিয়ে যাওয়া হয়। এই সময় তাঁর ওজন ছিল ১৭৬ কেজি।

Advertisement

[এবার উত্তর কোরিয়ার নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশে নিষেধাজ্ঞা]

মুম্বইয়ের সেইফি হাসপাতালে অধিকাংশ চিকিৎসা হলেও দেশ ছাড়ার আগেই চিকিৎসক এবং ওই হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছিলেন ইমানের বোন। বলেছিলেন, ঠিকমতো চিকিৎসা হয়নি বোনের। এমনকী পরিবারের লোকজনকেও চিকিৎসা সংক্রান্ত সব তথ্য জানাননি ডাক্তাররা। এছাড়াও ইমানের চিকিৎসার ভিডিও তুলে রাখা হয়েছিল, জনপ্রিয়তা আদায়ের জন্য। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে দিয়েছিল। চিকিৎসকরা জানিয়ে দেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। শুধু তাই নয়, বিনা খরচে ওই মহিলার চিকিৎসা হয়েছে। ‘আমরা ইমানের পরিবারের কাছ থেকে একটি পয়সাও নিইনি। ওর ওজন কমাতে পেরেছিলাম এটাই আমাদের কাছে যথেষ্ট, আমরা এতেই খুশি।’ এমনটাই জানিয়েছেন মুম্বইয়ের সেইফি হাসপাতালের চিকিৎসক মুফ্ফাজাল লাকড়াওয়ালা।

Advertisement

[ছবিতে গাজাকে কাশ্মীর বানিয়ে রাষ্ট্রসংঘে জালিয়াতি পাকিস্তানের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.