সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাগ্যিস চরিত্রটা খারাপ ছিল তার৷ তাই এ যাত্রায় বেঁচে গেল গোটা একটা প্রজাতি৷ এক মিটার লম্বা ও দেড় মিটার উচ্চতা বিশিষ্ট এই বিরল প্রজাতির কচ্ছপের প্রজনন ক্ষমতার জোরেই রক্ষা পেয়েছে গালাপাগোস দ্বীপের বাস্তুতন্ত্রের ভারসাম্য৷
দিয়েগোকে যখন সান দিয়েগো চিড়িয়াখানার কর্মীরা খুঁজে পেয়েছিলেন, প্রশান্ত মহাসাগরের গালাপাগোস দ্বীপের কচ্ছপের সংখ্যা ছিল মাত্র চোদ্দ৷ যার মধ্যে দু’জন মাত্র ছিল পুরুষ কচ্ছপ, আর বাকি ১২ জন মহিলা কচ্ছপ৷ কোনভাবেই ঠিকঠাকভাবে প্রজননক্রিয়া সম্পন্ন করা যাচ্ছিল না৷ ১৩ টন ওজনের দিয়েগোকে দ্বীপে ছাড়ামাত্রই বাড়তে শুরু করে বিরল প্রজাতির কচ্ছপদের সংখ্যা৷
কচ্ছপ মহাশয়ের সম্ভোগ ক্ষমতার দৌলতে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপে এখন কচ্ছপের সংখ্যা ৫ হাজার ছুঁয়েছে৷ যার মধ্যে দিয়েগোর একারই ৮০০ সন্তানসন্ততি৷ এখনও তাকে একসঙ্গে ছয় মহিলা কচ্ছপ বেষ্টন করে রাখে৷ গোটা দ্বীপপুঞ্জে কচ্ছপের সংখ্যা ভারসাম্য রক্ষা করে যাচ্ছে ১০০ বছরের এই প্রাণী৷
সর্বশেষ খবর
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?
-
ডেলিভারি বয়কে প্লাস্টিক বর্জনের ‘সবক’, ছেলের প্রশংসা করতেই ‘অহংকারী’ কটাক্ষ দিয়াকে
-
ধোপে টিকল না অসুস্থতার অজুহাত, ধর্ষক আসারামের জামিন খারিজ সুপ্রিম কোর্টে
-
‘নেইমারকে এক্সট্রা টাইমে নামাতাম’, আবেগ নয়, ঝুঁকি নিয়েই বাজিমাত ব্রাজিল কোচ আন্সেলোত্তির
-
ভারত-পাক সীমান্তে উজ্জ্বল কৃতিত্ব, ৪ দশকের অভিজ্ঞ সেনাকর্তাই এবার নয়া সেনাপ্রধান