সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুহায় আটতে পড়া জুনিয়র ফুটবল দলকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হল থাই নেভি সিলের প্রাক্তন এক কর্মীর৷ জানা গিয়েছে, গুহায় আটকে থাকা ১২ জন খেলোয়াড় ও তাদের কোচকে উদ্ধার করতে গিয়েছিলেন ওই ব্যক্তি৷ কিন্তু সেখানে আগে থেকেই অক্সিজেনের পরিমাণ কম ছিল৷ ফলে গুহার অন্দরেই মৃত্যু হয়েছে তাঁর৷
[সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে নির্বাচন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে আশ্বাস হাসিনার ]
গত দু’দিন ধরেই সমগ্র বিশ্বের নজর রয়েছে থাইল্যান্ডের দিকে৷ গত ২৩ জুন ফুটবল প্র্যাকটিসের পর চিয়াঙ্গ রাই প্রদেশের থাম লুঙ্গ গুহায় কোচের সঙ্গে প্র্যাকটিস করেছিল ১২ জনের একটি ফুটবল দলটি৷ কিন্তু বৃষ্টির কারণে সেখানেই আটকে পড়ে তাঁরা৷ যেতে থাকে গুহার আরও গভীরে৷ খারাপ আবহাওয়ায় বৃষ্টির জন্য উলটো দিকে বাড়তে থাকে গুহার ভিতরের জলস্তর৷ অত্যন্ত কষ্টের মধ্যেই প্রায় দু’সপ্তাহ পরে জীবিত থাকতে দেখা যায় দলটিকে৷ গুহার বাইরে তাঁদের খেলার সরঞ্জাম পড়ে থাকতে দেখে প্রথমে সন্দেহ হয়৷ সেই সূত্র ধরেই দলটির খোঁজ মেলে গুহার অত্যন্ত গভীরে৷
[জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের আবেদন নাকচ মালয়েশিয়ার]
এরপরেই উদ্ধারকার্যে নামে থাই নেভি সিল টিম৷ কিন্তু ক্রমাগত বৃষ্টির ফলে বাড়তে থাকে গুহার ভিতরের জলস্তর৷ এমনকি অক্সিজেনও কম থাকায়, কৃত্রিম ভাবে গুহার ভিতরে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে থাই প্রশাসন৷ সেনার অনুমান আটকে পড়া ফুটবল দলকে উদ্ধার করতে সময় লাগবে৷ এমনকি তাঁদের উদ্ধার করতে নয়া পন্থাও নিয়েছে থাইল্যান্ডের নৌসেনা৷ ফুটবল টিমের প্রত্যেককে সাঁতারের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে৷
সর্বশেষ খবর
-
চুলের ব্যবসায় চাপে বাংলা, বাজার দখলে এগিয়ে পড়শি দেশ
-
নিউটাউনে আদানিদের ২ হাজার শয্যার হাসপাতাল, ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর
-
অসাংবিধানিক! সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ, আদালতে ধাক্কা ট্রাম্পের
-
দিলীপের মুখে জ্যোতি বসুর প্রশংসা! বললেন, ‘অন্তর্দ্বন্দ্বেই সিপিএম শেষ’
-
সহকারীদের সুযোগ দিতে চান, আজ শিল্ডে ইস্টবেঙ্গল বেঞ্চে থাকবেন না হাবাস, খেলবেন বিদেশিরা?