সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাসায়নিক প্ল্যান্টের অদূরে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ২২ জনের৷ ঘটনায় আহত অন্তত ২০৷ আজ, বুধবার সকালে বিস্ফোরণটি ঘটেছে চিনের হেবেই প্রদেশে৷ এদিন সকালের এই বিস্ফোরণের ঘটনায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৮টি ট্রাক ও ১২টি গাড়ি৷ জানা গিয়েছে, প্রথমে বিস্ফোরণ ঘটে স্থানীয় একটি কারখানায়৷ আগুন ছড়িয়ে পড়ে কারখার সংলগ্ন গাড়ি পার্কিংয়ের জায়গায়৷ তবে, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ বিস্ফোরণের পর বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ৷ এখনও পর্যন্ত দমকলের ৫০টি ইঞ্জিন টানা কাজ চালিয়ে যাচ্ছে যাচ্ছে৷
[আকাশে ভাসছে বিমান, ককপিটে ঘুমিয়ে পাইলট! তারপর…]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে প্রবল বিস্ফোরণের শব্দ শুনতে পান রাসায়নিক প্ল্যান্ট লাগোয়া চিনের হেবেই প্রদেশের বাসিন্দারা৷ কিছু বুঝে ওঠার আগে আগুনের গ্রাসে চলে যায় যায় স্থানীয় পার্কিং স্লটের একাংশ৷ চোখের সামনে ৩৮টি ট্রাক ও ১২টি গাড়ি ভস্মীভূত হতে দেখান বাসিন্দারা৷ ঘুমন্ত অবস্থাতেই আগুনে ভস্মীভূত হয়ে মৃত্যু হয় কারখানার ২২ জন কর্মীর৷ আহত হন আরও অন্তত ২০ জন৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যুদ্ধকালীন তৎপরতায় বাসিন্দাদের উদ্ধারের কাজে হাত লাগিয়েছে পুলিশ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৫০টি ইঞ্জিন কাজ চালিয়ে যাচ্ছে৷
[সন্ত্রাসবাদের বিরুদ্ধে বেশি লড়েছে পাকিস্তান, আত্মপক্ষ সমর্থনে যুক্তি ইমরানের]
অকুস্থলের অদূরে রাসায়নিক প্ল্যান্ট থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ ফলে, যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার কাজে গুরুত্ব দেওয়া হয়েছে৷ তবে, ঠিক কী কারণে এই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট করতে পারেনি স্থানীয় প্রশাসন৷ দুর্ঘটনার কারণ জানতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন চিনা আধিকারিকরা৷ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজও শুরু করেছে স্থানীয় প্রশাসন৷
#BREAKING: 22 killed, 22 others injured and hospitalized following a blast near a chemical factory in Zhangjiakou, Hebei province. Cause of the blast is under investigation. pic.twitter.com/0vBLWY53K1
— People’s Daily,China (@PDChina) November 28, 2018
সর্বশেষ খবর
-
সিনে অ্যাসোসিয়েশনের নথি চুরির অভিযোগ, পুনম-পদ্মিনীর বিরুদ্ধে বিস্ফোরক কুনিকা সদানন্দ
-
চ্যাটে-কলে প্রেম জমে ক্ষীর, সামনাসামনি আসতেই ভাটা পড়ছে কথায়, কেন এমনটা হয় জানেন?
-
চারদিকে গঙ্গার স্রোত, ভূতনিতে বাড়ির ছাদে আশ্রয় বন্যা দুর্গতদের, ত্রাণ নিয়ে ঘুরছেন আধিকারিকরা
-
৯/১১-র দিন ইউএস ক্যাপিটলেও আছড়ে পড়ত বিমান! লাদেনের সঙ্গীদের রুখে দিয়েছিল আমজনতাই
-
নন্দীগ্রাম উপনির্বাচনে ‘শান্তি’তেই আস্থা বামেদের! রেজিনগরে প্রার্থী ঘোষণায় চরমে সিপিএম-আরএসপি কোন্দল