Islamabad Explosion

ইসলামাবাদে আত্মঘাতী বোমারুর হামলা! জুম্মাবারে শিয়া মসজিদের সামনে বিস্ফোরণে নিহত অন্তত ২৪

জুম্মাবারে আত্মঘাতী বোমারুর হামলা চলল ইসলামাবাদের শিয়া মসজিদের সামনে। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে খবর, বিস্ফোরণে অন্তত পাঁচ জনের প্রাণ গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৬:১০

options
link
ইসলামাবাদে আত্মঘাতী বোমারুর হামলা! জুম্মাবারে শিয়া মসজিদের সামনে বিস্ফোরণে নিহত অন্তত ২৪
ছবি: পাক সংবাদমাধ্যম 'ডন'।

জুম্মাবারে আত্মঘাতী বোমারুর হামলা চলল ইসলামাবাদের শিয়া মসজিদের সামনে। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে খবর, বিস্ফোরণে অন্তত ২৪ জনের প্রাণ গিয়েছে।

Advertisement

শুক্রবার দুপুরে ইসলামাবাদের শেহজাদ এলাকার তরলাই ইমামবারগা মসজিদের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। জখম হয়েছেন অন্তত ৮০ জন। ঘটনার পরেই শহর জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইসলামবাদ পুলিশের আইজি। পাক সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ ইসলামাবাদ’ জানিয়েছে, উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এবং পলিক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ বলেন, “বিস্ফোরণের ব্যাপারে এখনই স্পষ্ট ভাবে কিছু বলা সম্ভব নয়। ফরেনসিক দল ঘটনাস্থলে এসেছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে।”

Advertisement

নিরাপত্তাবাহিনীর আধিকারিকদের উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় বহু মানুষ মসজিদে জড়ো হয়েছিলেন। সেই সময় মসজিদের ভিতরেই প্রবেশ করতে যাচ্ছিলেন হামলাকারী। কিন্তু তাকে গেটেই আটকে দে নিরাপত্তাবাহিনী। তা সত্ত্বেও হামলা আটকানো গেল না। প্রকাশ্যে আসা একটি ভিডিওয় দেখা গিয়েছে, আগুনে ঝলসে যাওয়া বহু দেহ পড়ে রয়েছে রাস্তায়। অনেকেরই হাত-পা ছিন্নভিন্ন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদের একটি ফটক এবং আশপাশের কিছু ঘরবাড়ি। গত বছরের নভেম্বরেও ইসলামাবাদে আদালত চত্বরে আত্মঘাতী হামলায় বহু মানুষ নিহত হয়েছিলেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.