সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বোধহয় বলে গোড়ায় গলদ৷ ফেসবুক পোস্টে খবরটা দেখে অনেকেই চমকে উঠেছিলেন৷ প্রয়াত মার্ক জুকারবার্গ৷ খোদ ফেসবুকই তাঁর স্মৃতিচারণা করছে৷ চমকে তড়িঘড়ি অনেকেই সার্চ করে দেখে নিচ্ছিলেন এরকম কোনও ঘটনা ঘটেছে কি না৷ কিন্তু না, কোথাও এর নামগন্ধ নেই৷ শুধু নিজের হাতে তৈরি ফেসবুকেই প্রয়াত জুকারবার্গ৷ নিজের ঘরেই একরকম আজব গেরোয় পড়লেন তিনি৷
শনিবার সকাল থেকেই এই বিভ্রান্তির শিকার হলেন অনেকে৷ ফেসবুক ব্যবহারকারী কেউ মারা গেলে ফেসবুকের তরফ থেকে সেই প্রোফাইলটিকে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়৷ তাঁর স্মৃতিচারণায় প্রোফাইলটি পোস্ট হয় অন্যান্য অ্যাকাউন্টে৷ এদিন সকাল থেকে বেশ কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্ট ভুলবশত মৃত হিসবে গণ্য করছিল ফেসবুক৷ সেইমতো পোস্টও হচ্ছিল৷ আর সে তালিকায় ছিলেন খোদ জুকারবার্গ৷ এ নিয়ে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়৷ ফেসবুকের হাতে খোদ স্রষ্টার মরণ দেখে রসিকতায় মাতেন নেটিজেনরা৷ অবশ্য খবর চাউর হতেই সতর্ক হয় ফেসবুক কর্তৃপক্ষ৷ নিজেদের ভুল শুধরে নেয় তারা৷
Zuck dead pic.twitter.com/J8y5LbfQBz
Advertisement— Steve Kovach (@stevekovach) November 11, 2016
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’