সুকুমার সরকার, ঢাকা: এবার বান্দরবান জেলার রুমা সড়কের দৌলিয়ানে একটি যাত্রীবাহী বাসের ওপর পাহাড় ধসে পড়লে ৮ জন যাত্রীর মৃত্যু হয়। রবিবার দুপুরের এই ঘটনা। ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বেশ কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। আজ দুপুরে রাস্তা ভাঙা থাকায় বাস থেকে নেমে যাত্রীরা পার হচ্ছিলেন। বাসটিও তাদের পিছনে যাচ্ছিল। এসময় পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলে ৮ জন চাপা পড়ে মারা যায়। বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। পাহাড় ধসে নিখোঁজ বহু। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহম্মদ শরিফুল হক জানান, বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলছে। তবে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
[OMG! বাছুরকে বিয়ে করলেন এই বৃদ্ধা, কারণ জানলে চমকে যাবেন]
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বান্দরবান থেকে রুমা উপজেলার পথে এবং রুমা থেকে বান্দরবানের দিকে দুটি যাত্রীবাহী বাস দলিয়ানপাড়া এলাকায় আসে। এই এলাকা আগেই পাহাড় ধসে ভেঙে যায়। এখান দিয়ে কোনও যানবাহন চলে না। ফলে যাত্রীরা এখানে নেমে হেঁটে এলাকাটি অতিক্রম করে পুনরায় যানবাহনে ওঠেন। দুই বাসের যাত্রীরা সেভাবেই ওই এলাকা পার হচ্ছিলেন। এ সময়ই তাদের উপর পাহাড় ধসে পড়ে। দুর্ঘটনার পর থেকে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সম্প্রতি বাংলাদেশে কয়েক দফা পাহাড় ধসে শতাধিক মানুষ নিহত হয়েছেন।
[কানাডার প্রধানমন্ত্রীকে এই পোশাকে দেখেছেন কখনও?]
ফাইল চিত্র
সর্বশেষ খবর
-
জীবন বিমার গুরুত্ব বুঝতে হবে পড়ুয়াদের, স্কুলে স্কুলে ‘হর ঘর বিমা’ শিবির সরকারের
-
‘লাল গড়’ যাদবপুরে অতি বামদের নিশানা মুখ্যমন্ত্রীর, বললেন ‘প্যালেস্টাইন নয়, লিখুন পিওকে চাই’
-
‘প্রকৃতির এমন রুদ্ররূপ আগে দেখিনি’, বানভাসি নেপালের জন্য চোখে জল ভূমিকন্যা মনীষা কৈরালার!
-
অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উৎপাদন, শিল্প মানচিত্রে বড় বদলের সম্ভাবনা
-
দু’মাসের ইন্টার্নশিপে ৬০ লাখ, বছরে ৪ কোটি! এমন চাকরি মিলছে এদেশে, সিভি দেবেন নাকি?