সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করলেন খড়গপুর আইআইটি-র প্রাক্তন ছাত্র পরাগ হবলদার৷ অসামান্য কৃতিত্বের জন্য অস্কার পুরস্কারে ভূষিত করা হল তাঁকে৷
নিজের কাজ দিয়ে বিজ্ঞানজগতকে বিস্মিত করে দিয়েছেন খড়গপুর আইআইটি থেকে পাশ করা এই ইঞ্জিনিয়ার৷ তাঁর তৈরি ফেসিয়াল পারফরম্যান্স ক্যাপচার টেকনলজি অ্যানিমেশনের দুনিয়ায় নয়া দিশা খুলে দিয়েছে৷ তাঁর হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে অ্যানিমেশনের চরিত্রগুলি৷ ওয়াচমেন, গ্রিন ল্যান্টার্ন, মনস্টার হাউস, দ্য অ্যামেজিং স্পাইডারম্যান ও হ্যানকক হল পরাগের সফল কাজগুলির উদাহরণ৷ আর সেই কারণেই পুরস্কৃত করা হল তাঁকে৷ সোনি পিকচার্স ইমেজওয়ার্কসের সফটওয়্যার সুপারভাইজার পরাগের হাতে ঐতিহ্যবাহী টেকনিক্যাল অ্যাচিভমেন্ট পুরস্কার তুলে দিল অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস৷ ১১ ফেব্রুয়ারি বেভারলি অ্যাকাডেমির তরফে তাঁকে শংসাপত্রও দেওয়া হবে৷ ২৬ তারিখ অস্কার
পুরস্কারের আসল অনুষ্ঠান৷
#ParagHavaldar, an IIT-Kharagpur alumnus, wins Technical #Oscar for “development of expression-based facial performance capture technology” pic.twitter.com/oHLy5I29Qd
Advertisement— Doordarshan News (@DDNewsLive) January 9, 2017
সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পার্ট-টাইম শিক্ষকতা করেন তিনি৷ সেখান থেকেই গ্রাফিক্স ও কম্পিউটার ভিশন নিয়ে পিএইচডি করেন৷ সাফল্যের শিখর ছোঁয়ার জন্য তাঁকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন হাজার হাজার মানুষ৷
(ওম পুরিকে খুন করেছেন মোদি, পরবর্তী টার্গেট সলমন-ফওয়াদ!)
সর্বশেষ খবর
-
ভলিবলে হারলেও হকিতে পাকিস্তান বধ ভারতের, এশিয়াড ফাইনালে হরমনপ্রীতরা
-
যোগ শেখানোর নামে অশ্লীল স্পর্শ! ছাত্রীদের অভিযোগে গ্রেপ্তার ঝাড়গ্রামের শিক্ষক
-
‘আগে নিজে খান, সন্তানদের খাওয়ান’, গুটখার বিজ্ঞাপনে শাহরুখ অজয়দের খোঁচা তুকারামের
-
নিজের নাগরিকদেরই ফেরাতে চায় না বাংলাদেশ! এবার অসমে গ্রেপ্তার ৯ অনুপ্রবেশকারী
-
ফ্লাই দুবাইয়ের বিমানে ‘সন্ত্রাসী হামলা’র নেপথ্যে ইরান? মুখ খুললেন নেতানিয়াহু