সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যে দিকে এগোচ্ছে তাতে যুদ্ধের ঝাঁঝ আরও বাড়তে পারে। এমনকী ২০২৬ সালে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করছে ফ্রান্স। আর সেই আশঙ্কা থেকেই ফরাসি প্রশাসন সেদেশের হাসপাতালগুলিকে ‘বড়সড় ঘটনা’র জন্য প্রস্তুত থাকতে বলেছে।
ফরাসি সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, গত ১৮ জুলাই এই মর্মে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে ফ্রান্সের প্রশাসন তাদের দেশের হাসপাতালগুলিকে ২০২৬ সালের মার্চের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে। যাতে বড় আকারের কোনও সংঘাতের ঘটনা ঘটলে আহত ফরাসি ও বিদেশি সৈন্যদের চিকিৎসা দেওয়া যায়।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রক মনে করছে, দেশের মাটিতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে এবং এমন পরিস্থিতিতে আহতদের সেবা দেওয়ার জন্য হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে হবে। এমনকী ফ্রান্স সরকারও পরিস্থিতি পর্যালোচনা করে মনে করছে যে তাদের দেশ বড় আকারের সংঘাতের কেন্দ্রবিন্দু হতে পারে। তাই যুদ্ধের সময় ফরাসি এবং বিদেশি আহত সৈন্যদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা জরুরি। পরিকল্পনা অনুযায়ী, ফ্রান্সে এমন চিকিৎসা কেন্দ্র তৈরি করা হবে যা দুই মাসের জন্য প্রতিদিন প্রায় ১০০ জন এবং সর্বোচ্চ সময়কালে-তিন দিনের জন্য প্রতিদিন ২৫০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা পরিষেবা প্রদান করতে পারে।
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী