France

ভিড়ের মধ্যে মহিলাদের মাদক ইঞ্জেকশন, ধর্ষণ! ফ্রান্সের সঙ্গীত উৎসব যেন বিভীষিকা

ভিড়ের সুযোগ নিয়ে মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগে ২৮৩ জনকে গ্রেপ্তার করেছে ফ্রান্স পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৫:৩৮

options
link
ভিড়ের মধ্যে মহিলাদের মাদক ইঞ্জেকশন, ধর্ষণ! ফ্রান্সের সঙ্গীত উৎসব যেন বিভীষিকা
ফ্রান্সের সঙ্গীত উৎসবে মহিলাদের নির্যাতনের অভিযোগ।

সঙ্গীত উৎসবকে কেন্দ্র করে নারকীয় পরিস্থিতি তৈরি হল ফ্রান্সে। উৎসব চলাকালীন ভিড়ের মধ্যে মহিলাদের মাদক ইঞ্জেকশন ফোটানোর পাশাপাশি ধর্ষণের অভিযোগ। সবমিলিয়ে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয় গোটা দেশে। ভিড়ের সুযোগ নিয়ে এই ধরনের কুকীর্তি চালানোর অভিযোগে ২৮৩ জনকে গ্রেপ্তার করেছে ফ্রান্স পুলিশ।

Advertisement

প্রতিবছর ২১ জুন ফ্রান্সে আয়োজিত হয় জনপ্রিয় উৎসব ‘ফেত দ্য লা মিউজিক’। বিপুল জনপ্রিয় এই অনুষ্ঠান দেখতে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। বিদেশি পর্যটকদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। অভিযোগ, এই উৎসব চলাকালীন ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়। ভিড়ের সুযোগ নিয়ে মহিলাদের শরীরে মাদক ইঞ্জেকশন ফোটানোর পাশাপাশি শ্লীলতাহানি করা হয়। রাস্তায় বিশৃঙ্খলার সুযোগ নিয়ে দু’জন মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অনুষ্ঠান চলাকালীন প্যারিস-সহ বিভিন্ন শহরে ভয়ংকর হিংসার ঘটনা ঘটে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভিড়ের সুযোগ নিয়ে মহিলাদের শরীরে মাদক ইঞ্জেকশন ফোটানোর পাশাপাশি শ্লীলতাহানি করা হয়। রাস্তায় বিশৃঙ্খলার সুযোগ নিয়ে দু’জন মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

মহিলাদের অভিযোগ ভিড়ের মধ্যে শরীরে সূচ ফোটানোর ব্যাথা অনুভব করেন তাঁরা। বহু মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজন মহিলা জ্ঞানও হারিয়ে ফেলেন বলে অভিযোগ। আক্রান্ত মহিলাদের শরীরে কোনও মাদক প্রবেশ করানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দেশের নানা প্রান্তে ওই অনুষ্ঠান থেকে যৌন নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। ধর্ষণের অভিযোগও পেয়েছে পুলিশ। গুরুতর এই পরিস্থিতি সামাল দিতে কড়া হাতে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, বিশৃঙ্খলায় যুক্ত থাকা ও মহিলাদের নির্যাতনের অভিযোগে পুলিশ এখনও পর্যন্ত ২৪৩ জনকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়েছে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৯৮২ সাল থেকে প্রতি বছর পালিত হয় জনপ্রিয় এই উৎসব। বিশেষ এই দিনে গোটা ফ্রান্স মেতে ওঠে ওপেন কনসার্ট, স্ট্রিট মিউজিকে। তবে এই বছর জনপ্রিয় এই অনুষ্ঠান থেকে উঠে এল গুরুতর অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.