সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রান্সের বিমান দুর্ঘটনায় পাঁচ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটল সোমবার৷ ফ্রান্সের মাল্টা বিমানবন্দরে একটি পরিদর্শনকারী বিমান ভেঙে এই দুর্ঘটনা ঘটে৷ বিমানে উপস্থিত পাঁচ জন ব্যক্তি এই ঘটনায় নিহত হন৷ জানা গিয়েছে, বিমানটি ফরাসি প্রতিরক্ষা দফতরের হয়ে কাজ করত৷
ফরাসি প্রতিরক্ষা দফতরের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অবতরণের আগেও বিমানটিতে দুর্ঘটনা ঘটার কোনও চিহ্ন ছিল না৷ পাশাপাশি, কোনও অন্তর্ঘাতের রহস্যও থাকার সম্ভাবনাও বিশেষ নেই বলেই মনে করছে দফতর৷ দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও ফরাসি প্রতিরক্ষা দফতর থেকে জানানো হয়েছে৷
দুর্ঘটনায় মৃত পাঁচ ব্যক্তির মধ্যে তিন জনই প্রতিরক্ষা দফতরে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে৷ অপর দুই ব্যক্তি বিমানসংস্থার কর্মী৷ জানা গিয়েছে, বিমানটি বহু দিন ধরে প্রতিরক্ষা দফতরের অধীনে কাজ করে এসেছে৷ ভূমধ্যসাগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে পরিদর্শনের জন্য এই বিমান ব্যবহার করা হত বলে বিবৃতিতে জানানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘মার্কিন হামলার জন্য প্রস্তুত, আরও বড় যুদ্ধ হবে’, ট্রাম্পের হুঁশিয়ারিতে পালটা বার্তা ইরানের
-
বাংলায় বিজয় থলপতির টিভিকের দলীয় কার্যালয়, লড়বেন ভোটেও?
-
হাসিনার জন্মদিন পালন ছাত্রলিগের, পুলিশ হানা দিতেই কেক ফেলে পালালেন কর্মীরা!
-
বোলিং গড় ৩৫২! টানা ব্যর্থতায় লজ্জার পরিসংখ্যান জাদেজার, বাঁচাতে পারল না রোহিতের পরামর্শও
-
রাস্তায় পরিদর্শনে বেরিয়ে যুবককে থাপ্পড়! দুর্নীতির প্রশ্নে মেজাজ হারালেন দিল্লির উপমুখ্যমন্ত্রী