গ্রিসের (Greece) রাজধানী এথেন্সে পরপর দু’জায়গায় বন্দুবাজের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্তত ৫ জন জখম হয়েছেন এই হামলায়। পুলিশের সন্দেহ, বন্দুকবাজের বয়স ৮৯ বছর! তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, প্রথমে এথেন্সের এক সামাজিক নিরাপত্তা সংস্থার কার্যালয়ে গুলি চালায় অভিযুক্ত। এরপর সেখান থেকে ট্যাক্সিতে পালিয়ে যায় সে। প্রায় ৫ কিলোমিটার দূরে লুকারেওস স্ট্রিটে কোর্ট অফ আপিলে গিয়ে ফের গুলি চালাতে থাকে সে। প্রথম হামলায় একজন এবং পরের হামলায় চারজন আহত হন। এরপর ঘটনাস্থলে পুলিশ চলে এলে পালিয়ে যায় অভিযুক্ত। কিন্তু ঘটনাস্থলে ফেলে যায় বন্দুকটা। যা পুলিশ বাজেয়াপ্ত করে। পরে অবশ্য অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
প্রথমে এথেন্সের এক সামাজিক নিরাপত্তা সংস্থার কার্যালয়ে গুলি চালায় অভিযুক্ত। এরপর সেখান থেকে ট্যাক্সিতে পালিয়ে যায় সে। প্রায় ৫ কিলোমিটার দূরে লুকারেওস স্ট্রিটে কোর্ট অফ আপিলে গিয়ে ফের গুলি চালাতে থাকে সে।
কিন্তু কেন এই হামলা? স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, কোর্টহাউসে শুটিংয়ের পর পালিয়ে যাওয়ার আগে ঘটনাস্থলেই একটি খাম ফেলে গিয়েছে অভিযুক্ত। সেই খামের ভিতরে নাকি অভিযুক্ত হামলার কারণ সাদা কাগজে লিখে গিয়েছে। তবে সে ঠিক কী লিখেছে তা এখনও জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তকে এথেন্স এলাকার একজন আবর্জনা সংগ্রাহক হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম। দ্বিতীয় হামলার ঘটনাস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে পাত্রাস শহরের একটি হোটেল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার সঙ্গে আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তুরস্ক থেকে কুখ্যাত ড্রাগ মাফিয়ার প্রত্যার্পণ, ‘২৯-এই মাদকমুক্ত দেশ’, ঘোষণা শাহের
-
মহালয়া নয়, সপ্তমীতে বঙ্গে আসছেন মোদি! অষ্টমীতে বেলুড় মঠে দেখবেন কুমারী পুজো
-
হাউথির মারে ধ্বংস পাক যুদ্ধবিমান! চড় খেয়ে সত্যি লুকোচ্ছে ইসলামাবাদ?
-
‘সাহস ও কর্তব্যনিষ্ঠার অনন্য নিদর্শন’, জঙ্গি হামলার ছক বানচাল করা ক্যাপ্টেন মচ্ছরকে কুর্নিশ শাহরুখের
-
শুধু এশিয়াডে সোনা জেতার জন্য নয়, অন্য কারণে ক্রিকেট ইতিহাসে লেখা হবে আজকের দিনটি