সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মুক্তি দেওয়া হয়েছিল ২৫ জনকে। এবার আরও ১৭ জনকে মুক্তি দিল হামাস। পণবন্দিদের মুক্তি দেওয়ার এটা দ্বিতীয় দফা। সেই সঙ্গেই ইজরায়েলও মুক্তি দিল ৩৯ জন প্যালেস্তিনীয়কে। আপাতত রয়েছে যুদ্ধবিরতি। যা সব মিলিয়ে চারদিন চলার কথা। এর মধ্যেই হামাস মুক্তি দেবে তাদের কাছে পণবন্দি থাকা ৫০ জন ইজরায়েলিকে।
শনিবার ১৩ জন ইজরায়েলি (Israel) নাগরিক ও ৪ জন বিদেশিকে মুক্তি দেয় হামাস। তাঁদের রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়। পরে গাজা থেকে মিশরে নিয়ে আসা হয় মুক্তিপ্রাপ্তদের। যদিও এই প্রক্রিয়ায় বেশ কয়েক ঘণ্টা দেরি হয়েছে বলে জানা যাচ্ছে। টেলিগ্রামে এক বার্তায় হামাসের (Hamas) তরফে এই তথ্য দেওয়া হয়েছে। অন্যদিকে ইজরায়েলি সেনার তরফে ১৩ জন ইজরায়েলি ও ৪ জন থাই নাগরিকের মুক্তির কথা জানানো হয়েছে।
[আরও পড়ুন: ডেটিং অ্যাপে প্রেমের ফাঁদ! অভিসারে ডেকে যুবককে গলা কেটে খুন যুবতীর]
জানা গিয়েছে, সকলেই তাঁদের পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। তবে তার আগে প্রত্যেক মুক্তিপ্রাপ্তকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে পাঁচজন মহিলা। বাকিরা শিশু। পাশাপাশি আল জাজিরা সূত্রে জানা যাচ্ছে ইজরায়েলের তরফে ৩৯ জন প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তাঁরা পূর্ব জেরুজালেমে পৌঁছেছেন বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগেই জানিয়েছেন, এই যুদ্ধবিরতি নেহাতই সাময়িক। চারদিন পরেই ফের গাজায় আক্রমণ চালাবে ইজরায়েলি সেনা। সংঘর্ষবিরতি শুরুর পরেই পালটা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও। এদিন যুদ্ধবিরতির আগেও লড়াই চলেছে পুরোদমে।
[আরও পড়ুন: মোসাদের শত্রুতা যেন ‘ঈশ্বরের ক্রোধ’! নিঃশব্দে কার্যসিদ্ধিতে সেরা ইজরায়েলি গুপ্তচররা]
সর্বশেষ খবর
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের