ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথির সঙ্গে সৌদি আরবের সংঘর্ষ ক্রমশ ভয়ংকর রূপ ধারণ করছে। কার্যত হাউথির বেপরোয়া হামলায় অস্বস্তি বাড়ছে সৌদির। এবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করল বিদ্রোহী গোষ্ঠী! নিজেদের দাবির স্বপক্ষে সামাজিকমাধ্যমে যুদ্ধবিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করেছে তারা।
আরও পড়ুন:
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘এমএমওয়াই১৪৪৪’ নামের এক্স হ্যান্ডলে। হাউথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সোশাল মিডিয়ায় বলেছেন, ‘‘সৃষ্টিকর্তার সহায়তা এবং কৃপায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমানকে গুলি করে ধ্বংস করতে সক্ষম হয়েছে। মারিব প্রদেশের আকাশসীমায় সামরিক তৎপরতার সমর্থনে শত্রুতাপূর্ণ অভিযান চালানোর সময় বিমানটিকে ভূপতিত করা হয়েছে।’’ যখন বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অসামরিক অঞ্চলে লাগাতার হামলার অভিযোগ করছে সৌদি আরব, সেই সময় তাদের পালটা দাবি, গত কয়েক দিনের সংঘর্ষে ৪৫০টির বেশি হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ।
জানা গিয়েছে, সৌদির এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপতিত হয় মারিব প্রদেশে। হাউথিদের প্রকাশিত চার মিনিটের ভিডিওতে দেখা গিয়েছে, অন্ধকারে আকাশে অগ্নিদগ্ধ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্রমশ মাটির দিকে নেমে আসছে। পরবর্তী দৃশ্যে দেখা গিয়েছে, একটি ফাঁকা জায়গায় বিমানের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। তার মধ্যে রয়েছে বিমানের লেজের দিকের অবিকৃত অংশ। আধুনিক অস্ত্র হাতে হাউথি বিদ্রোহীদের ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে উল্লাস করতে দেখা যায়।
এদিকে সৌদির তরফে দাবি করা হয়েছে, মঙ্গলবার মক্কায় ড্রোন হামলা চালায় হাউথিরা। গত এক দশকে এই প্রথম মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থক্ষেত্রে আক্রমণ করা হয়েছে। যদিও মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটিকে ধ্বংস করা হয়। তবে ড্রোনটি শহরের কতটা কাছাকাছি পৌঁছেছিল, সে বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনও তথ্য দেয়নি।
যদিও সৌদির এই দাবি খারিজ করেছে হাউথিরা। বুধবার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “আমাদের নিশানায় ছিল সৌদির তৈল ভাণ্ডার ও সামরিক ঘাঁটি, যা মক্কা থেকে বহু দূরে অবস্থিত।” তিনি আরও বলেন, “মক্কায় হামলা নিয়ে অপরাধী সৌদি শাসনব্যবস্থা যেসব মিথ্যা গুজব ছড়াচ্ছে, তা দিয়ে কাউকে বিভ্রান্ত করা যাবে না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এশিয়াডে ব্যর্থ মানু, জাপানে অন্য ইভেন্টে পদক এলেও পিস্তল শুটিংয়ে শুধুই হতাশা!
-
‘সবকিছুর একটা সীমা থাকা উচিত’, হুমায়ুন-সায়নের উপর হামলায় ‘ট্রেন্ড’ মনে করালেন দিলীপ
-
কর্নাটকের বাসিন্দার দেহ ৯ খণ্ড সংযুক্ত আরব আমিরশাহীতে! নিখোঁজ স্ত্রী-পুত্র
-
পুজোর আগেই সস্তা হবে চিনি ও পেঁয়াজের দাম! কত টাকায় মিলবে? বড় বার্তা মন্ত্রী দিলীপের
-
ক্রিকেটের ‘ক’ না জেনেও ভারতকে বেগ, জাপানিদের শিক্ষিত করতে অভিনব ‘বর্ণপরিচয়ে’ মুগ্ধ শচীন