Zohran Mamdani

নিউইয়র্কে ভাগবতের সভায় তীব্র আপত্তি মেয়র মামদানির, মুখ খুললেন ভারত নিয়েও

আগামী ২৯ আগস্ট নিউইয়র্কের ম্যাডিশন স্কোয়ারে সভা করার কথা রয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবতের। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দানা বাঁধছে বিতর্ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৪:০৬

options
link
নিউইয়র্কে ভাগবতের সভায় তীব্র আপত্তি মেয়র মামদানির, মুখ খুললেন ভারত নিয়েও
মোহন ভাগবত ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

আগামী ২৯ আগস্ট নিউইয়র্কের ম্যাডিশন স্কোয়ারে সভা করার কথা রয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat)। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দানা বাঁধছে বিতর্ক। এই সভার বিরোধিতায় সরব হয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি (Zohran Mamdani)। মঙ্গলবার স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, এই অনুষ্ঠানকে ইয়িনি একেবারেই সমর্থন করেন না। এমনকী কোনও ব্যক্তিগত অনুষ্ঠান বাতিল করার ক্ষমতা মেয়রের রয়েছে কি না সেটাও তিনি খতিয়ে দেখছেন বলে জানান।

Advertisement

মঙ্গলবার এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় ভাগবতের সভা বাতিল প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল মামদানিকে। এর উত্তরে নিউইয়র্কের মেয়র জানান, “আমি এই সমাবেশকে কোনওভাবেই সমর্থন করি না। তবে কোনও ব্যক্তিগত অনুষ্ঠান বাতিল করার ক্ষমতা শহরের মেয়রের রয়েছে কিনা তা আমি ঠিক জানি না।” পাশাপাশি ভারত নিয়েও মুখ খোলেন মামদানি। তিনি বলেন, “আমি এই শহরের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র। আমার মায়ের পরিবার এখনও ভারতেই থাকেন। আমার পরিবার থেকে ভারতের যে ছবি আমি পেয়েছি এবং যে ধারনা নিয়ে বড় হয়েছি, তা হল, ভারত এমন এক দেশ যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে সম্প্রীতির সঙ্গে বাস করেন।”

Advertisement

নিউইয়র্কের মেয়র জানান, “আমি এই সমাবেশকে কোনওভাবেই সমর্থন করি না। তবে কোনও ব্যক্তিগত অনুষ্ঠান বাতিল করার ক্ষমতা শহরের মেয়রের রয়েছে কিনা তা আমি ঠিক জানি না।”

তাঁর কথায়, “ভারত একটি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। ওখানকার মানুষ ভারতের সঙ্গে সম্পর্ক যুক্ত সকলকে সাদরে গ্রহণ করেন। সেখানে অন্য সম্প্রদায়কে বর্জন করে কোনও আন্দোলনের উত্থান অত্যন্ত উদ্বেগজনক। যার জেরেই আমি এই অনুষ্ঠানের বিরোধিতা করছি। আমার এই বিরোধিতা শুধু ভারতীয় বংশোদ্ভূত বলে নয় বরং নিউইয়র্কের মেয়র হিসেবেও। কারণ এই শহর প্রত্যেককে সাদরে গ্রহণ করে। সেই ব্যক্তির বর্ণ, ধর্ম, বিশ্বাস বা সে কোথা থেকে এসেছে তা না দেখেই।”

Advertisement

উল্লেখ্য, শতবর্ষ উপলক্ষে বিশ্বব্যাপী প্রচার অভিযান শুরু করেছে আরএসএস। সেই লক্ষেই গত ২৫ আগস্ট আমেরিকায় এসেছেন মোহন ভাগবত। আমেরিকার পর তিনি কানাডা ও ব্রিটেনে সফর করবেন। ২৯শে আগস্ট, তিনি নিউইয়র্কে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনস’-এ আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশে ভাষণ দেবেন। অনুমান করা হচ্ছে এই অনুষ্ঠানে প্রায় ৫,০০০ মানুষ আসতে পারেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.