Russian Oil

রুশ তেল কিনতে ফের ‘অনুমতি’, হরমুজ সংকটে বড় সিদ্ধান্ত ট্রাম্পের, স্বস্তিতে ভারত

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে বিরাট স্বস্তি পেল ভারত। কারণ, যুদ্ধের সময়ে মার্কিন ছাড়ের ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে অস্থিরতার মধ্যেও রুশ তেল আমদানি করে গিয়েছে ভারত। একটি রিপোর্ট অনুযায়ী, এই সময়কালে ভারতীয় তৈল শোধনাগারগুলি প্রায় ৩০ মিলিয়ান ব্যারেল রুশ তেল আমদানি করে। চলতি বছরের শুরুতে আমেরিকার চাপে ভারতের বড় তেল শোধনাগারগুলি রুশ তেল আমদানি কমিয়ে দিয়েছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ‘ছাড়’ মেলার পর তারা ফের রুশ তেল আমদানির পথে পা বাড়ায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৭:০৭

options
link
রুশ তেল কিনতে ফের ‘অনুমতি’, হরমুজ সংকটে বড় সিদ্ধান্ত ট্রাম্পের, স্বস্তিতে ভারত
রুশ তেল কেনার মেয়াদ ফের বৃদ্ধির কথা ঘোষণা করল ওয়াশিংটন।

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে এবং হরমুজ প্রণালীর সংকটে ভারত-সহ বেশ কয়েকটি দেশকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড়পত্র দিয়েছিল আমেরিকা। শনিবার সেই মেয়াদ শেষ হয়েছে। এই পরিস্থিতিতে রুশ তেল (Russian Oil) কেনার মেয়াদ ফের বৃদ্ধির কথা ঘোষণা করল ওয়াশিংটন। আমেরিকার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই স্বস্তিতে নয়াদিল্লি।

Advertisement

সোমবার মার্কিন রাজস্ব দপ্তরের সচিব স্কট বেসেন্ট তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির সুরাহা করার জন্য রুশ তেল কেনার মেয়াদ আরও ৩০ দিন বৃদ্ধি করা হচ্ছে। আমরা ওই সমস্ত দেশগুলির পাশে আছি। জ্বালানি সংকটের ফলে  সেই দেশগুলিতে তেল সরবরাহের কোনও অসুবিধা হবে না। শুধু তা-ই নয়, অপরিশোধিত তেলের বাজারকেও স্থিতিশীল করবে।’ তবে তিনি স্পষ্ট করেছেন, যে তেল বর্তমানে জাহাজে রয়েছে, শুধুমাত্র সেই তেলটুকুই কেনা যাবে।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে বিরাট স্বস্তি পেল ভারত। কারণ, যুদ্ধের সময়ে মার্কিন ছাড়ের ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে অস্থিরতার মধ্যেও রুশ তেল আমদানি করে গিয়েছে ভারত। একটি রিপোর্ট অনুযায়ী, এই সময়কালে ভারতীয় তৈল শোধনাগারগুলি প্রায় ৩০ মিলিয়ান ব্যারেল রুশ তেল আমদানি করে। চলতি বছরের শুরুতে আমেরিকার চাপে ভারতের বড় তেল শোধনাগারগুলি রুশ তেল আমদানি কমিয়ে দিয়েছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ‘ছাড়’ মেলার পর তারা ফের রুশ তেল আমদানির পথে পা বাড়ায়। শুধু তা-ই নয়, এই সময়কালে দীর্ঘ প্রায় সাত বছর পর ভারতে পৌঁছয় ইরানি তেলও। রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংকটের মেঘ ঘনাচ্ছিল ভারতের আকাশেও। কিন্তু অবশেষে মিলল স্বস্তি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.