সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষরাতে পাকিস্তানের তিন বিমানঘাঁটিতে প্রবল আক্রমণ ভারতের (India Pakistan Conflict)। জানা যাচ্ছে, রাওয়ালপিন্ডির নুর খান বিমানঘাঁটি (Nur Khan Airbase), পাঞ্জাব প্রদেশের শোরকোট অঞ্চলের রফিকি বিমানঘাঁটি (Rafiqui Airbase) ও পাঞ্জাবের চাকওয়ালের মুরিদ বিমানঘাঁটিতে (Murid Airbase) আক্রমণ চালায় ভারত। তারপরই তড়িঘড়ি বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান। গোটা দেশজুড়ে বিমান পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তারা। দুপুর ১২টা পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে জানা যাচ্ছে।
এর আগে ভারতের অভিযোগ ছিল, প্রত্যাঘাত এড়াতে অসামরিক বিমানকে ঢাল করছে পাকিস্তান। ড্রোন হামলার সময়ও করাচি ও লাহোরের মাঝে আকাশপথ খোলা রেখেছিল ইসলামাবাদ। যেখানে চলাচল করেছে আন্তর্জাতিক বিমানও। ছবি দেখিয়ে প্রমাণ দিয়েছে ভারতীয় সেনা। হামলার পালটা আকাশপথে প্রত্যাঘাত করতে গেলে নিরীহ যাত্রীদের প্রাণনাশের সম্ভাবনা প্রবল।
শুক্রবার সন্ধ্যাতেও দেখা যায় পাকিস্তানের আকাশপথ খোলা রয়েছে। রাতের দিকে ভারতের জম্মু ও পাঞ্জাবের একাধিক জায়গায় ভারী গোলাবর্ষণ ও ড্রোন হামলা শুরু করে পাকিস্তান। পালটা পাকিস্তানের হামলা ব্যর্থ করতে সক্রিয় হয়ে ওঠে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। জানা যাচ্ছে, জম্মু, পাঞ্জাব, রাজস্থানের একাধিক জায়গায় হামলা চালানো পাক ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের তরফে। দেশের ২৬ জায়গায় ড্রোন হামলার ব্যর্থ চেষ্টা চালায় পাকিস্তান।
তবে ভোররাতে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে জোরালো আক্রমণ চালায় ভারত। জানা যাচ্ছে, রাত ৩টে ১৫ থেকে দুপুর ১২টা পর্যন্ত পাকিস্তানের আকাশ সীমা বন্ধ থাকবে। এই বিষয়ে সমস্ত বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ফ্লাইট ট্র্যাকিং ডাটাতেও দেখা যায়, এই মুহূর্তে পাকিস্তানের আকাশে কোনও বিমান চলাচল করছে না।
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও