সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ মোকাবিলায় হাত মেলাল ভারত ও তিউনিশিয়া৷ উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি তাঁর তিউনিশিয়া সফর চলাকালীন শুক্রবার তিউনিসিয়ান প্রধানমন্ত্রী হাবিব এস্সিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন৷ ওই বৈঠকেই দুই দেশের মধ্যে একাধিক মউ স্বাক্ষরিত হয়৷ দুই দেশই একে অপরের হস্তশিল্প, তথ্য-প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির বিকাশকে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে৷
পাশাপাশি এদিনের বৈঠকে দুই দেশই সন্ত্রাসের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াইয়ের শপথ নিয়েছে৷ আনসারি এক যৌথ প্রেস বিবৃতিতে আজ জানিয়েছেন, “সম-মানসিকতা সম্পন্ন দুই দেশকে এক হয়ে সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াই করতে হবে৷ আজ ওই বিষয় নিয়ে সদর্থক আলোচনা হয়েছে৷” ভারত আগামী ৫ বছরে তিউনিশিয়ার ৩৫০ জন পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷ আনসারি জানিয়েছেন, “ভারত ওই পড়ুয়াদের প্রশিক্ষিত করতে পারলে গর্ববোধ করবে৷” রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পেতে তিউনিশিয়ার সহায়তার কথা ভুলবে না ভারত, আজ বিবৃতি দিয়ে এ কথা বলেন উপ-রাষ্ট্রপতি৷
সর্বশেষ খবর
-
বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে রুপো বসন্তের, হাই জাম্পে ভারতের নতুন ইতিহাস
-
২ কয়লা মাফিয়াকে নিয়ে তল্লাশি এসটিএফের, বিরাট অস্ত্রভাণ্ডারের খোঁজ ইসিএলের পরিত্যক্ত আবাসনে!
-
অনুপ্রবেশ-চোরাচালানে বাধা! ভারতীয় চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা, হুলস্থূল জলপাইগুড়িতে
-
ফের ভবানী ভবনে অভিষেকের পিএ সুমিত, জমি দুর্নীতিতে টানা দু’দিন জিজ্ঞাসাবাদ সিআইডির
-
‘বাবা-মায়েরা যা পারেনি, তোমরা করেছ’, জেন জি-কে বার্তা রাহুলের, ঝাড়খণ্ড মনে করাল বিজেপি