সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার সারনাক লেকে বিশ্ব স্নো শ্যু চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে গিয়েছিল শ্রীনগরের বাসিন্দা তনভির হুসেন৷ তবে প্রতিযোগিতায় লড়াইয়ের বদলে শ্রীঘরে ঠাঁই হল ২৪ বছরের যুবকের৷ স্থানীয় এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে৷
‘দেশদ্রোহীদের’ অটোয় সফর করতে দেবেন না চালকরা!
ঘটনার সূত্রপাত হয় গত সোমবার৷ নাবালিকার পরিবার সেদিনই পুলিশের কাছে অভিযোগ জানায়৷ বুধবার তনভিরকে গ্রেপ্তার করে পুলিশ৷ পুলিশ সার্জেন্ট কেসি রিয়ারডন জানিয়েছেন, পুলিশের সঙ্গে সহযোগিতা করেছে তনভির। পালানোর চেষ্টা করেনি সে৷ তবে একইসঙ্গে তনভিরের দাবি, সে নির্দোষ৷ অবশ্য ভাষাগত কিছু সমস্যা রয়েছে তনভিরের৷ তাই বিচারপতি মনে করছেন ভাষার জন্য তনভির হয়তো বুঝতে পারছে না তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে৷ আপাতত এসেক্স কাউন্টি জেলে রাখা হয়েছে তাকে৷ জামিনের জন্য দিতে হবে ৫০০০ মার্কিন ডলার ও আর বন্ডের জন্য দিতে হবে কমপক্ষে ১০,০০০ ডলার৷
হতে পারে রাসায়নিক ও জৈবিক হামলা, সতর্কবার্তা সেনাপ্রধানের
প্রসঙ্গত, কাশ্মীরি আদালতের ভিসার আবেদন আগেই বাতিল করে দিয়েছিল ভারতীয় দূতাবাস৷ কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ ও খেলার আয়োজকদের মাধ্যমে ভিসা পেয়ে আমেরিকায় প্রতিযোগিতায় অংশ নিতে যায় তনভির হুসেন ও তাঁর ম্যানেজার আবিদ হুসেন খান৷
‘তাওয়াং চিনেরই অংশ, ভারত এটা মেনে নিলেই মিটবে সীমান্ত সমস্যা’
সর্বশেষ খবর
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?