যুদ্ধের ঘনঘটা
US Iran War

আচমকাই তেলবাহী জাহাজে ড্রোন হামলা! ইরান যুদ্ধে প্রাণ গেল ভারতীয়ের, তেহরানে নিহত চিনা নাগরিকও

সোমবার তৃতীয় দিনে গড়িয়েছে ইরান যুদ্ধ। দু'পক্ষের মধ্যেই হামলা, পালটা হামলা জারি রয়েছে। এই পরিস্থিতিতে ওমান উপসাগরে তেলবাহী একটি জাহাজে ড্রোন হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় নাগরিক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৯:২৬

options
link
আচমকাই তেলবাহী জাহাজে ড্রোন হামলা! ইরান যুদ্ধে প্রাণ গেল ভারতীয়ের, তেহরানে নিহত চিনা নাগরিকও
তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা। ছবি: সংগৃহীত।

ইরান বনাম আমেরিকা (US)-ইজরায়েলের (Israel) সংঘাতে প্রাণ গেল এক ভারতীয় নাগরিকের। তেহরানে নিহত এক চিনা নাগরিকও।

Advertisement

সোমবার তৃতীয় দিনে গড়িয়েছে ইরান যুদ্ধ (Iran War)। দু’পক্ষের মধ্যেই হামলা, পালটা হামলা জারি রয়েছে। এই পরিস্থিতিতে ওমান উপসাগরে তেলবাহী একটি জাহাজে ড্রোন হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় নাগরিক। ওমানের সংবাদ সংস্থা এই খবর প্রকাশ করেছে। তারা জানিয়েছে, তেলবাহী জাহাজটিতে ড্রোন হামলা হয়েছে, সেটির নাম ‘এমকেডি ভিয়ম’। সেই জাহাজেই ছিলেন ওই ভারতীয় নাগরিক। এই খবর পাওয়ার পরেই ওমান প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় দূতাবাস। পরিস্থিতির দিকে তারা নজর রাখছে বলেও জানিয়েছে তারা।

Advertisement

সোমবার চিনের বিদেশমন্ত্রকও জানিয়েছে, তেহরানে তাদের দেশের এক নাগরিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি চিন সরকার জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির আবহে ইতিমধ্যেই দেশের অন্তত তিন হাজার নাগরিককে পশ্চিম এশিয়া থেকে উদ্ধার করেছে তারা। চিনের অভিযোগ, ইরানের উপর হামলার ব্যাপারে চিনকে আগে থেকে কোনও তথ্যই দেয়নি আমেরিকা।

Advertisement

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে আমেরিকা ও ইজরায়েলের হামলা আরও চার থেকে পাঁচ সপ্তাহ চলতে পারে। রবিবার রাতে (আমেরিকার সময়) মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে প্রেসিডেন্ট জানিয়েছেন ইরান নিয়ে আমেরিকার পরবর্তী পরিকল্পনার কথা। দাবি, ইরানের নেতা হিসাবে তিন জনকে তিনি ভেবে রেখেছেন। তবে কী ভাবে ইরানের শাসনভার হস্তান্তর হবে, তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প বলেছেন, ‘‘ইরান কে চালাবেন, আমার কাছে তার তিনটে দারুণ নাম রয়েছে।’’ তবে নামগুলি এখনই প্রকাশ্যে আনতে চাননি মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, ‘‘এখনই সেই তিনটে নাম আমি বলে দেব না। আগে কাজটা হোক।’’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.