সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি আরবে এক ভারতীয় যুবকের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করবে ভারতীয় দুতাবাস। মহম্মদ আব্দুল কাদের নামের হায়দরাবাদের ওই যুবক সৌদি আরবে গাড়িচালকের কাজ করতেন। গত সোমবার তাঁর পরিবারের কাছে একটি ফোন আসে। সেখানে বলা হয় এক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন কাদের। তারপরই মৃতের পরিবার অভিযোগ করেন যে কাদেরকে পুড়িয়ে মারা হয়েছে।
[শিশুকন্যাকে হত্যার ঘটনা ফেসবুকে LIVE, তোলপাড় নেটদুনিয়া]
জানা গিয়েছে, ২০১৫ সালে ড্রাইভার ভিসায় সৌদি আরব কাজ করতে গিয়েছিলেন ওই যুবক। এক মহিলার গাড়িচালকের কাজ করতেন তিনি। তবে কিছুদিন থেকেই দেশে ফিরে আসতে চাইছিলেন তিনি। মৃতের দাদা জানিয়েছেন, কয়েকদিন আগেই ফোন করে দেশে ফিরে আসার কথা বলেছিলেন কাদের। তিনি অভিযোগ করেছিলেন, তাঁর মালিক তাঁকে দেশে ফিরতে বাধা দিচ্ছিল এবং তাঁর বেতনের টাকাও আটকে রেখেছিল।
[এবার মুসলিম নামের উপর নিষেধাজ্ঞা জারি করল চিন]
এই ঘটনার পর বিচার চেয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হয় মৃতের পরিবার। ওই আবেদনে সাড়া দিয়ে তেলেঙ্গানা সরকারের এনআরআই বিভাগ ভারতীয় দূতাবাসের কাছে ঘটনাটির তদন্ত করার আবেদন জানিয়েছে। উল্লেখ্য, তেলেঙ্গানা, কেরল ও তামিলনাড়ু থেকে যুবকদের এক বড় অংশ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে জীবিকার সন্ধানে যান। সম্প্রতি, ওই যুবকদের উপর অত্যাচার ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
[Live অনুষ্ঠানে দাঁড়িয়েই ‘হাই’ তুলছেন রিপোর্টার, ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!