আমেরিকায় ফের নিখোঁজ এক ভারতীয় ছাত্র। বছর বাইশের ওই যুবকের নাম সাকেত শ্রীনিবাসাইয়া। তাঁর বাড়ি কর্নাটকে। গত ৯ ফেব্রুয়ারি থেকে যুবকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। সাকেতের অন্তর্ধানকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস্য।
আরও পড়ুন:
জানা গিয়েছে, সাকেত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন। বার্কলে এলাকায় লেক আনজারের কাছে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে আমেরিকার পুলিশ। যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগে রয়েছে সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাস। তারা তাদের এক্স হ্যান্ডলে লিখেছে, ‘ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কর্নাটকের সাকেত সাকেত শ্রীনিবাসাইয়ার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় আমরা উদ্বিগ্ন। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগে রয়েছি। পাশাপাশি, যোগাযোগে রয়েছি যুবকের পরিবারের সঙ্গেও।’
সাকেতর রুমমেট বনিত সিং সাকেতের নিখোঁজের খবর প্রকাশ্যে আনে। সাহায্যের জন্য সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্টও করেন। জানা গিয়েছে, ২০২৫ সালে আইআইটি-মাদ্রাজ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন সাকেত। তারপর উচ্চশিক্ষার জন্য তিনি আমেরিকায় পা রাখেন। তাঁর নিখোঁজের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর পরিবার। লেক আনজার এলাকায় সাকেত একা গিয়েছিলেন না কি তাঁর সঙ্গে আরও কেউ ছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
রাজনৈতিক কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নিতে গড়িমসি রাজ্যের! অসন্তোষ হাই কোর্টের
-
মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! শিশু-সহ মৃত ২, আহত আরও ৮ জন
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক