‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গা’ ছবির একেবারে শুরুতেই ‘মেরে খোয়াবো মে জো আয়ে’ গানে কাজলের তোয়ালে পরিহিত নাচ তিন দশক পরেও ভাইরাল। এবার বিদেশের বাজারে এক তরুণীকে দেখা গেল স্রেফ অন্তর্বাস ও তোয়ালে পরেই নেচে উঠতে। রাতের বাজারে সমস্ত পথচারীকে স্তম্ভিত করে দেওয়া ওই চটুল নাচ দেখে ক্ষুব্ধ নেটপাড়া। প্রশ্ন উঠছে, স্রেফ লাইক, শেয়ার, কমেন্টের ‘লোভে’ নিজেকে তো বটেই, ভারতবাসীর সম্মান নিয়ে এভাবে খেলা যায়? যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
আরও পড়ুন:
ভিডিওয় দেখা যাচ্ছে, নাচতে নাচতে একসময় তোয়ালেটাও সরিয়ে নিজেকে জনতার সামনে মেলে ধরছেন ওই তরুণী। হিট গানে তাঁর এই উদ্ভট নাচ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সবচেয়ে বড় কথা আশপাশের কারও দিকে যেন তাঁর ভ্রূক্ষেপই নেই। তিনি নিজের মনে নেচে চলেছেন। ভিডিও দেখে তাই প্রশ্ন তুলছেন অনেকেই, এভাবে ভারতীয়দের সুনাম কেন নষ্ট করছেন ওই তরুণীর মতো কিছু মানুষ।
An Indian tourist’s viral towel dance that shows a complete lack of civic sense. pic.twitter.com/3W1QDNbiDP
Advertisement— Damn. (@Theonenameddamn) June 8, 2026
উল্লেখ্য, এর আগে ভিয়েতনামের এক বিমানবন্দরে দল বেঁধে গরবার নাচ নাচতে দেখা গিয়েছিল একদল ভারতীয় পর্যটককে। সেই সময় বিতর্ক কম হয়নি। কিন্তু নতুন ভিডিওটি যেন তাকেও ছাপিয়ে গেল। ভরা মাঝরাস্তায় কী করে এমন পোশাকে এভাবে নাচা যায়, সেই প্রশ্নই উঠছে। কোনও কোনও নেটিজেন লিখছেন, ‘অধিকাংশ সময়ই শিক্ষিত মানুষরা বিদেশের মাটিতে এভাবে ভারতের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেন।’ আরেকজন লিখেছেন, ‘অত্যন্ত বিরক্তিকর। দয়া করে বিদেশের মাটিতে এভাবে দেশের সম্মানকে লুটিয়ে দেবেন না।’ আবার অনেকের মতে, এগুলো সবই ব্যক্তিগত রুচির ব্যাপার। ওই তরুণীর এমন নাচে তাঁর সমালোচনা করা ভালো। কিন্তু এতে ভারতের মহিমা কোনওভাবেই বিপন্ন হয় না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র