সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের ভোটে জেতা যে কার্যত অসম্ভব তা আগেই বুঝেই গিয়েছেন, তাই কোনও রকমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভারতকেই ব্যবহার করতে চাইছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ৷ সেজন্যই, ভারতের নামে গাল-মন্দ করে পাকিস্তানীদের মন জয়ের চেষ্টা চালাচ্ছে তারা৷ ঠিক এই ভাষাতেই দলের সভাপতি শেহবাজ শরিফের সাম্প্রতিক ভাষণকে ব্যাখ্যা করতে চাইছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷
[দুর্ঘটনায় চলার ক্ষমতা হারিয়েছেন মালিক, পোষ্যের কীর্তি দেখে অবাক বিশ্ব]
কী বলেছেন শেহবাজ শরিফ? সারগোধার একটি জনসভায় বক্তব্য পেশ করতে গিয়ে সভ্যতার সমস্ত মাত্রা ছাড়িয়ে যান তিনি৷ বলেন, ক্ষমতায় আসার ছ’মাসের মধ্যে ভারতকে পাকিস্তানের সামনে মাথানত করাতে বাধ্য করবে তাঁদের সরকার৷ ওয়াঘা বর্ডারে দাঁড়িয়ে ইসলামাবাদ তাদের প্রভু বলে মেনে নেবে নয়াদিল্লি৷ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ প্রধানের এই বক্তব্যের পরেই দানা বেঁধেছে বিতর্ক৷ নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই পাগলের প্রলাপ বকছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা৷ এমনই কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন অনেকে৷ তাঁদের মতে, দুর্নীতি কাণ্ডে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের গ্রেপ্তারির পর এখন কার্যত দেশের মধ্যেই একঘরে হয়ে গিয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ৷ এমত অবস্থায় ভারতের নামে কু-বাক্য প্রয়োগ করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তারা এমনই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ৷
[চূড়ান্ত হবে রণকৌশল, মুখোমুখি বসছেন মোদি ও ট্রাম্পের প্রতিনিধিরা]
দাদা নওয়াজের মতো দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শেহবাজ শরিফ নিশানা করেছে প্রাক্তন ক্রিকেটর তথা তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খানকেও৷ প্রাক্তন পাক অধিনায়কের সমালোচনা করে বলেন, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করেছেন ইমরান খান৷ তার বিরুদ্ধে আনা দুর্নীতির একটা অভিযোগই প্রমাণ করতে পারেননি তেহরিক-ই-ইনসাফ নেতা৷ আর্থিক দুর্নীতির অভিযোগে বর্তমানে দশ বছরের কারাদণ্ডের শাস্তি ভোগ করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং একই দোষে সাত বছরের কারাদণ্ডের শাস্তি ভোগ করছেন তাঁর কন্যা মারিয়ম৷ ভাষণে, তাঁদেরকে সমর্থন করতেও শোনা গিয়েছে শেহবাজ শরিফকে৷
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর