ইরানের পাঁচটি তেলের ট্যাঙ্কারে আমেরিকা হামলা চালানোর পর পালটা অভূতপূর্ব কাণ্ড ঘটাল খামেনেইর দেশ। হরমুজ প্রণালীর (Strait of Hormuz) প্রবেশ পথে একটি অত্যাধুনিক মার্কিন সাবমেরিনকে দখলে নিল ইরান। এই দাবি করে বাজেয়াপ্ত সাবমেরিনটির ছবি প্রকাশ করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। প্রশ্ন উঠছে, এবার কি যুদ্ধের মোড় ঘুরতে চলছে? তাদের সাবমেরিন বাজেয়াপ্ত নিয়ে কী বলছে আমেরিকা?
আরও পড়ুন:
আইআরজিসি-র মুখপত্র সেফা নিউজ জানিয়েছে, আমেরিকার একটি ‘অত্যাধুনিক’ এবং ‘স্মার্ট’ সাবমেরিন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই সাবমেরিনটির নাম ডাইভ-এলডি। অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি সাবমেরিনটির ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। সেটি একটি সাবমার্সিবল, অর্থাৎ বড়সড় জাহাজের সহায়ক হিসাবে কাজ করা সাবমেরিন বলেই জানা গিয়েছে। আরও এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালীর ওপর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোনকেও গুলি করে নামিয়েছে। পালটা বিবৃতি দিয়েছে মার্কিন সেনাও। কী বলেছে তারা?
Footage released by Iranian media shows what the IRGC claims is an American Dive-LD unmanned submarine captured today. Iran says the vessel is now in its possession. pic.twitter.com/POWlEHHnd5
Advertisement— Open Source Intel (@Osint613) September 8, 2026
ইরানের দাবির পর বিবৃতি দিয়েছে আমেরিকা। সেখানে বলা হয়েছে, জলসীমায় নজরদারি চালানোর সময় একটি ডুবো ড্রোন ‘যান্ত্রিক ত্রুটির’ কবলে পড়ে। ইরান যেটি বাজেয়াপ্ত করেছে, সেটি সেই একই ড্রোন কি না সে বিষয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এইসঙ্গে মার্কিন সেনা জানিয়েছে, ওই সাবমার্সিবেল সাবমেরিন বা ডুবো ড্রোনে স্পর্শকাতর কোনও তথ্য় বা রেডার ইক্যুইপমেন্ট ছিল না। উল্লেখ্য, আগেই জানা গিয়েছিল যে হরমুজে নজরদারি চালাতে প্রাণের ঝুঁকি না নিয়ে স্বয়ংক্রিয় ডুবো ড্রোন ব্যবহার করছে আমেরিকা। ইরানের দাবির পর সেই ঘটনাই প্রমাণিত হল।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মহাশক্তিধর আমেরিকা কোনওভাবে বাগে আনতে পারছে না ইরানকে। একটানা ভয়ংকর হামলা চালিয়ে, একাধিক নিষেধাজ্ঞা চাপানোর পরেও মচকাতে নারাজ তেহরান। অন্যদিকে, আমেরিকার শর্তে শন্তি আলোচনাও ফলপ্রসু হয়নি। এই অবস্থায় ছয় মাস ডিঙোনো যুদ্ধে পিছু হঠতে বাধ্য হবে ওয়াশিংটন? এখন এই প্রশ্নই উঠছে।
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা